নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ প্রিন্ট
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে সিটি ব্যাংক পিএলসি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানিটির ৫৫ কোটি ২০ লাখ ৪১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রবি আজিয়াটার শেয়ার লেনদেন হয়েছে ৩১ কোটি ৮৯ লাখ ৭৫ হাজার টাকার। ৩০ কোটি ৩০ লাখ ৫৯ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে – ব্র্যাক ব্যাংক পিএলসি, সাইফ পাওয়ারটেক লিমিটেড, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ , খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড , এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড, যমুনা ব্যাংক পিএলসি এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি।
Posted` ৬:২৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
bankbimaarthonity.com | Amiyou Rudra
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com