|

Advertisement
×
ভ্যাট হারাচ্ছে সরকার, প্রশ্নবিদ্ধ ওভারসিজ রেট ও পুনর্বীমা নথি

ট্যারিফের তোয়াক্কা না করে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের মেরিন বীমা

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬   প্রিন্ট   ৪ বার পঠিত

ট্যারিফের তোয়াক্কা না করে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের মেরিন বীমা

মেরিন কার্গো বীমায় নির্ধারিত ট্যারিফ অনুসরণ না করে অনেক কম হারে প্রিমিয়াম নির্ধারণের অভিযোগ উঠেছে বেসরকারি ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স পিএলসির বিরুদ্ধে। কয়লা আমদানির একটি চালানের বীমায় প্রচলিত ১ দশমিক ৩০ শতাংশ ট্যারিফের পরিবর্তে প্রথমে ০ দশমিক ০৫ শতাংশ এবং পরে ০ দশমিক ০৭ শতাংশ হারে প্রিমিয়াম নির্ধারণ করে কভার নোট ইস্যু করেছে কোম্পানিটি। এ ঘটনায় সরকারের রাজস্ব ক্ষতি, ওভারসিজ রেট সংগ্রহের বৈধতা এবং পুনর্বীমার সক্ষমতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

 

অনুসন্ধানে পাওয়া কভার নোট, এন্ডোর্সমেন্ট, ইন্টার অফিস মেমো এবং বিদেশি ব্রোকারেজ প্রতিষ্ঠানের সরবরাহ করা কাগজপত্রে বেশ কিছু অসঙ্গতি পাওয়া গেছে। বিশেষ করে পৃথক তারিখে ইস্যু করা ১৫টি কভার নোটের বিপরীতে একসঙ্গে ১৭০ কোটি টাকার বেশি বীমা দেখিয়ে ওভারসিজ রেট সংগ্রহের বিষয়টি প্রশ্নের জন্ম দিয়েছে। সংশ্লিষ্ট পুনর্বীমাকারী প্রতিষ্ঠানের অনুমোদন, স্বাক্ষরযুক্ত স্লিপ এবং রেটিংসংক্রান্ত তথ্যও নিশ্চিত হওয়া যায়নি।

কোম্পানিটি ব্যবসা ধরতে অসুস্থ প্রতিযোগিতায় মেতে উঠে নির্ধারিত ট্যারিফ রেটের চেয়ে অনেক কম রেটে প্রিমিয়াম নির্ধারণ করায় সরকার মোটা অংকের ভ্যাট থেকে বঞ্চিত হচ্ছে। এতে কোম্পানিটি আর্থিক দিক দিয়েও দুর্বল হয়ে পড়ছে। এর ফলে গ্রাহকের দাবি পরিশোধের সক্ষমতা কমছে কোম্পানিটির। এ কারণে কোম্পানিটিতে গ্রাহক ঝুঁকিও বাড়ছে।

তথ্য অনুসন্ধানে জানা গেছে, বীমা কোম্পানিটি ১৪,০৮,৪৪,০০০ (চৌদ্দ কোটি আট লাখ চুয়াল্লিশ হাজার) টাকার একটি মেরিন কার্গো বীমায় প্রথমে ০.০৫% রেটে প্রিমিয়াম নির্ধারণ করে একটি কভার নোট ইস্যু করে। কয়েক দিন পরে আবার একই বীমায় ০.০৭% রেট দেখিয়ে তার একটি এডেন্ডাম ইস্যু করে। দুটি ওভারসীজ রেট। ওভারসীজ রেট সংগ্রহ করার ক্ষেত্রে আইডিআরএ’র সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। কিন্তু এ ক্ষেত্রে সে সবের কিছুই মানা হয়নি।

জানা গেছে, প্রচলিত বীমা আইনে কয়লা আমদানিতে ১৪ কোটি ০৮ লাখ ৪৪ হাজার টাকার মেরিন কার্গো বীমার কভার নোট ইস্যুতে নিয়ম অনুযায়ী ১.৩০% হারে রেট হবার কথা। কিন্তু এখানে রেট দেখানো হয়েছে প্রথমে ০.০৫% এবং পরে ০.০৭ % হারে। মেরিন কার্গো বীমার এই কভার নোট ইস্যুতে কীভাবে ওভারসিজ প্রিমিয়াম রেট সংগ্রহ করা হয়েছে, তার কোন সুস্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি কোম্পানিটির পক্ষ থেকে। মেরিন কার্গো বীমার ডকুমেন্টটি ইস্যু করা হয়েছে ২৭ আগস্ট ২০২৬ তারিখে,আর পুনঃবীমার ডকুমেন্ট ইস্যু হয়েছে ২০.১১.২০২৬ তারিখে।
২৭.০৮.২০২৬ তারিখে প্রথম মেরিন কার্গো বীমার কভার নোট ইস্যু করার ৪১ দিন পরে করা এডেন্ডাম ইস্যুতে ০.০৭% ওভারসীজ রেট দেখানো হয়। এতে পুনঃনির্ধারিত প্রিমিয়াম তালিকায় দেখানো হয়, প্রিমিয়াম ৯৮ হাজার ৫ শত ৯১ টাকা, ভ্যাট ১৪ হাজার ৭ শত ৮৮ টাকা, স্ট্যাম্প শুল্ক ১৪ হাজার একশত টাকা। এ ক্ষেত্রে সরকারের ভ্যাট আয় কম হয়েছে ২ লাখ ৫৯ হাজার ৮শত ৫৭ টাকা।

জানা গেছে, আইডিআরএর নির্দেশনা অনুযায়ী মেরিন কার্গো বীমার কভার নোট ইস্যুতে ওভারসিজ রেট পেতে বর্তমান কান্ট্রি লিমিট ১৫০ কোটি টাকার বীমা হতে হবে। যা ইতোপূর্বে ছিল ১০০ কোটি টাকা। প্রথম কভার নোটটি ০.০৫ % রেটে ইস্যু করার ৪১ দিন পরে সংশোধিত ট্যারিফ রেট ০.০৭% হারে একটি এডেন্ডাম ইস্যু করা হয়। ২৭ আগস্ট-২০২৬ তারিখে করা হয় ৫ টি কভার নোট। এর প্রতিটি কভার নোটে উল্লেখিত বীমা অংক ১৪ কোটি ০৮ লাখ ৪৪ হাজার টাকা। অর্থাৎ ৫টি কভার নোটে মোট মেরিন কার্গো বীমা হয় ৭০ কোটি ৪২ লক্ষ ২০ হাজার টাকার। এই টাকার বীমায় ওভারসীজ রেট পাবারও কোন সুযোগ নেই। এ ক্ষেত্রে লোকাল রেট অর্থাৎ ১.৩০% হারে প্রিমিয়াম নির্ধারন হবার কথা। কিন্তু এ ক্ষেত্রে সেটি অনুসরণ করা হয়নি। অপরদিকে ১১ অক্টোবর-২০২৬ তারিখে একই সঙ্গে আরো ১০টি মেরিন কার্গো বীমার কভার নোট ইস্যু করা হয়। এর প্রতিটি কভার নোট ১০ কোটি ১ লাখ ৮৮ হাজার টাকার। এতে মোট টাকা হয় ১’শ কোটি ১৮ লাখ ৮০ হাজার টাকা। এ ক্ষেত্রেও ওভারসীজ রেট পাবার সুযোগ নেই। কিন্তু এ ক্ষেত্রে ওভারসীজ রেট দেখানো হয়েছে। পৃথক দুই দফায় করা মোট বীমা ১৭০ কোটি ৬১ লাখ টাকার একটি বীমা এক সঙ্গে দেখিয়ে তারা বিদেশি একটি ইন্স্যুরেন্স ব্রোকারেজ হাউজের মাধ্যমে প্রথমে ০.০৫% এবং পরে ০.০৭ % হারে রেট নিয়ে প্রিমিয়াম নির্ধারণ করে।

এখন প্রশ্ন হলো ৪১ দিনের ব্যবধানে পৃথক কভার নোট করে কীভাবে কান্ট্রি লিমিট ১৭০ কোটি টাকার জন্য ওভারসিজ রেট সংগ্রহ করা সম্ভব হয়েছে ? প্রকৃত প্রিমিয়াম রেট থেকে অনেক কম রেটে প্রিমিয়াম নির্ধারণ করায় এই মেরিন কার্গো বীমায় সরকার মোটা অংকের ভ্যাট থেকে বঞ্চিত হয়েছে। এর প্রকৃত রহস্য উদঘাটনে করা অনুসন্ধানে পাওয়া গেছে চমকপ্রদ তথ্য। বীমা কোম্পানিটি ওভারসীজ রেট একটি ব্রোকারেজ হাউজের মাধ্যমে সংগ্রহ করে। এ প্রতিবেদন লেখা পযর্ন্ত কোন পুনঃবীমাকারী ইন্স্যুরেন্স কোম্পানি এই রেট দিয়েছে, তার তথ্য পাওয়া যায়নি। শুধু ব্রোকারেজ হাউজের দেয়া রেট প্রস্তাবের উপর ভিত্তি করে ওভারসীজ রেট পাবার সুযোগ আছে কি না তা পরিষ্কার হওয়া যায়নি।

জানা গেছে, সেন্ট্রাল প্লাজা, ২৩১ বেগম রোকেয়া সরণি, সেনপাড়া, পর্বতা, মিরপু

র-১০ ঠিকানার কোম্পানিটির মিরপুর শাখা অফিস থেকে ২৭-০৮-২০২৬ ইং তারিখে ১৪ কোটি ৮ লাখ ৪৪ হাজার টাকার একটি মেরিন কভার নোট (নং আইসিআই/এমআইআর/ এমসি : ০৭০৩/০৮/২০২৬) ইস্যু করা হয়। মেরিন কভার নোটটি ছিল বিদেশ থেকে কয়লা আমদানির বীমা। কভার নোট ডকুমেন্টে উল্লেখিত তথ্য অনুযায়ী কয়লাবাহী কার্গোটি দক্ষিণ আফ্রিকার কোন এক বন্দর থেকে ছেড়ে এসে চট্রগ্রাম বন্দর হয়ে ঢাকা পর্যন্ত পরিবহন করার কথা। এ ক্ষেত্রে প্রচলিত ট্যারিফ রেট ( কোল) অনুযায়ি নন-লাইফ -৯১/২০২২ নং সার্কুলারের ৩৫ নং অনুচ্ছেদ অনুযায়ী কয়লা আমদানির ক্ষেত্রে নৌ-বীমার পরিধিতে অভ্যন্তরীণ ট্রানজিট অন্তর্ভুক্ত হওয়ায় Institute Coal Clauses CL. ৩৯৫, ০১/০৫/২০১৬ ব্যবহারের কথা। সে অনুযায়ি নৌ-বীমাটির ট্যারিফ রেট হবার কথা ১.৩০% হারে। এতে ট্যারিফ রেট কম হয়েছে। অথচ মেরিন এডেন্ডামে ডধৎৎধহঃরবং ্উল্লেখ করা হয়েছে, ওঈঈ ‘ঈ’ জরংশ ড়হষু। এ ক্ষেত্রে আইডিআরএ’র নির্দেশনা উপেক্ষিত হয়েছে। আইডিঅরএ’র নির্দেশনা অনুযায়ি বিদেশী পুনঃবীমাকারীর ঝরমহবফ ঝষরঢ় দেয়ার কথা, কিন্তু এটি দেখাতে পারেনি। কোম্পানির মেরিন ডকুমেন্ট এবং ওভারসীজ ব্রোকারের ঊারফবহপব ড়ভ ঈড়াবৎ এ শিপমেন্টটির কন্ডিশন অব কভার নেয়া হয়েছে আইসিসি ’সি’। আইডিআরএ’র নির্দেশনা অনুযায়ি কয়লা আমদানির ক্ষেত্রে নৌ-বীমার পরিধিতে অভ্যন্তরীণ ট্রানজিট অন্তর্ভুক্ত হওয়ায় ওহংঃরঃঁঃব ঈড়ধষ ঈষধঁংবং ঈখ. ৩৯৫, ০১/০৫/২০১৬ ব্যবহার হবার কথা। কিন্তু সেটি মানা হয়নি।

কোম্পানির শাখা অফিস থেকে প্রধান কার্যালয়ে এমডি বরাবর পাঠানো ইন্টার অফিস মেমোতে ২৭.০৮.২০২৬ তারিখে প্রথম পাঁচটি কভার নোটের নম্বরের সাথে চজটউঊঘঞ ওঘঝটজঅঘঈঊ ইজঙকঊজঝ চঠঞ. খঞউ প্যাডের কাগজে দেয়া এক সঙ্গে ১৫টি কভার নোটের তালিকায় ঐ পাঁচটি কভার নেটের নম্বরের মিল নেই। ইন্টার অফিস মেমোতে দেয়া চৌদ্দ কোটি আট লাখ চুয়াল্লিশ হাজার টাকা করে করা কভার নোটগুলোর সিরিয়াল নম্বর হচ্ছে ২১৩/১০/২৬, ২১৪/১০/২৬, ২১৫/১০/২৬, ২১৩৬/১০/২৬, ২১৭/১০/২৬ । অথচ চজটউঊঘঞ ওঘঝটজঅঘঈঊ ইজঙকঊজঝ চঠঞ. খঞউ প্যাডের কাগজে দেয়া এক সঙ্গে ১৫টি কভার নোটের তালিকায় ঐ পাঁচটির কভার নোটে নম্বর দেয়া হয়েছে ০২৯৭/১০/২০২৬, ০২৯৮/১০/২০২৬, ০২৯৯/১০/২০২৬, ০৩০০/১০/২০২৬, ০৩০১/১০/২০২৬। এখানে গড়মিল পাওয়া গেছে।

ওভারসীজ রেট আনায়নের ক্ষেত্রে বীমা নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ’র কিছু সুনিদিষ্ট নির্দেশনা রয়েছে। এই নির্দেশনা অনুযায়ি ওভারসীজ প্রিমিয়াম রেট আনায়নের ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ই+ রেটিং কোম্পানি থেকে ওভারসীজ প্রিমিয়াম রেট সংগ্রহ করার কথা। কিন্তু এ ক্ষেত্রে দেখা যাচ্ছে, কোম্পানিটির দেয়া তথ্য অনুযায়ি দুটি কোম্পানি থেকে তারা রেট পেয়েছেন। কোম্পানি দুটি হচ্ছে ইগওঈ এবং ওহংড়হ। এর মধ্যে ইগওঈ রেটিং মান – অ এবং ওহংড়হ রেটিং মান ই। এ ক্ষেত্রেও আইডিআরএ’র নির্দেশনা উপেক্ষিত হয়েছে। এ ছাড়া এই রেট পুনঃবীমাকারি ইন্স্যুরেন্স কোম্পানি অনুমোদন করেছে কিনা, সে বিষয়টিও নিশ্চিত হওয়া যায়নি। পুন:বীমাকারি কোম্পানিটির কোন সীল স্বাক্ষর যুক্ত কোন ডকুমেন্ট দেখাতে পারেনি। কর্তৃপক্ষের সর্বশেষ সার্কুলার অনুযায়ি ডকুমেন্ট ইস্যু করার ৬০ দিনের মধ্যে আইডিআরএ’র অনুমোদন চেয়ে আবেদন করার কথা। কিন্তু কোম্পানিটি আদৌ আবেদন করেছে কিনা, এ বিষয়েও নিশ্চিত হওয়া যায়নি।

১৮ নভেম্বর প্রথম কোম্পানির এমডির সাথে তার দপ্তরে এই রিপোর্ট নিয়ে আলাপকালে এসব কাগজ পত্র চাওয়া হলে তিনি পরের দিন অর্থাৎ ১৯ নভেম্বর সকাল ১১ টায় তার অফিসে যেতে বলেন। এ দিনে যথাসময়ে তার সাথে দেখা করে এ সব নিয়ে বিস্তারিত আলাপ হলেও আগের দিনে তার দেয়া প্রতিশ্রুতি অনুযায়ি সংশ্লিষ্ট কাগজপত্র দিতে বললে তিনি এ সময় অপরগতা প্রকাশ করেন। সর্বশেষ ২২ নভেম্বর আবার তার সাথে দেখা করতে গেলে তিনি চজটউঊঘঞ ওঘঝটজঅঘঈঊ ইজঙকঊজঝ চঠঞ. খঞউ নামের একটি ইন্স্যুরেন্স ব্রোকারেজ হাউজের কিছু কাগজ পত্র ধরিয়ে দেন। এ সব কাগজপত্রে বেশ কিছু অসংলগ্ন তথ্য পাওয়া গেছে। এই ডকুমেন্টটিতে ২০ তারিখের কভার নোট ও ব্রোকারেজ হাউজের জওঝক উঊঞঅওখঝ দু’রকমের তথ্য পাওয়া যায়, কভার নোটে উল্লেখ রয়েছে জাহাজটি দক্ষিন আফ্রিকার কোন একটি বন্দর থেকে আসবে। অথচ ব্রোকারেজ হাউজের ঠড়ুধমব এ উল্লেখ করা হয়েছে জাহাজটি ইন্দোনেশিয়ার কোন একটি বন্দর থেকে আসবে। তা হলে কি শিপমেন্টের কোন সংশোধন করা হয়েছে? আর এটি করা হলে এলসিতেও তো এই সংশোধনী আনতে হবে। কিন্তু সেটি করা হয়েছে কিনা সে বিষয়টি নিশ্চিত করা হয়নি।

কোন ওভারসীজ রেটিং কোম্পানি থেকে রেট নেয়া হয়েছে, তার নাম জানতে চাওয়া হলে তিনি একটি চিঠি দেখিয়ে বলেন, আমাদেরকে কোম্পানি চিঠি দিয়ে নিশ্চিত করেছে। কোম্পানিটির নাম হচ্ছে ফ্রোডেন ইন্স্যুরেন্স ব্রোকার্স প্রাইভেট লিমিটেড। আসলে এটি একটি ইন্স্যুরেন্স ব্রোকারেজ হাউজ। ওরা ওভারসীজ রেট পেতে ব্রোকারি করে। ওরা আমাদেরকে পরে কনফরমেশন লেটার দিবে।
মাত্র ৭০ কোটি ৪২ লাখ ২০ হাজার টাকার বিপরিতে কিভাবে ওভারসীজ রেট সংগ্রহ করলেন জানাতে চাইলে বীমা কোম্পানিটির মুখ্য নির্বাহী কর্মকর্তা কাজী মুকাররম দস্তগির বলেন, আমরা ১৭০ কোটি টাকার মেরিন (কার্গো) বীমার কভার নোট করায় এই রেট পেয়েছি। কভার নোটের ডকুমেন্টগুলো কি দেখতে পারি অথবা আমাকে দেয়া যাবে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, না এ মুহূর্তে দেয়া যাবে না। তবে এ সময় মেরিন কার্গো বীমার একটি কভার নোটের লম্বা তালিকা ধরিয়ে দেয়া হয়। দেখা যায়, এটি ২৭ আগস্ট-২০২৬ তারিখে ৫ টি এবং ১১ অক্টোবর-২০২৬ তারিখে ১০টি পৃথক কভার নোট ইস্যু করার একটি তালিকা । এ সময় জানতে চাওয়া হয়, এখানে ৫টি কভার নোট মিলিয়ে মাত্র ৭০ কোটি ৪২ লাখ ২০ হাজার টাকার ব্যবসা। এই ব্যবসার বিপরীতে আপনি কি করে ওভারসীজ রেট পেলেন। জবাবে তিনি বলেন, আমরা তদেরকে বলেছি আমাদের আরও ব্যবসা আছে। ১৫০ কোটি টাকার বেশি হবে। আমাদের কথায় আস্থা রেখে তারা এই ওভারসীজ রেট দিয়েছে। চিঠি দিয়ে আপনাদের নিশ্চিত করেছে কিনা জানতে চাইলে তিনি জবাবে বলেন হ্যাঁ করেছে, তাহলে এ চিঠির একটি কপি বা ডকুমেন্ট দেয়া যাবে কিনা, তখন বলেন না এ মুহূর্তে দেয়া যাবে না। এ সময়ে তার হাতে থাকা বিদেশী একটি কোম্পানির চিঠি দেখিয়ে বলেন, এই দেখেন রেট পাবার চিঠি আমরা পেয়ে গেছি, এখন আর কোন অসুবিধা নেই। এই চিঠি দিয়েই আমরা সাধারন বীমায় পুন:বীমার জন্য আবেদন করতে পারব। তার কাছে জানতে চাওয়া হয়, বিদেশী কোন কোম্পানি থেকে রেট পেলেন, চিঠিটি অনেক সময় হাতে রেখে নেড়ে চেড়ে বলেন, ফ্রোডেন ইন্স্যুরেন্স ব্রোকার্স প্রাইভেট লিমিটেড। এটি একটি ইন্স্যুরেন্স ব্রোকারেজ হাউজ। এই কোম্পানির সরাসরি রেট দেয়ার এখতিয়ার নেই।
জানা গেছে, কিছু সংখ্যক বীমা কোম্পানি অসুস্থ প্রতিযোগিতার মাধ্যমে বিদেশের অখ্যাত ও দুর্বল রেটিং কোম্পানি থেকে খুব কম ট্যারিফ রেট এনে পুন:বীমা করছে। এ কারনে সরকার প্রকৃত ভ্যাট থেকে বঞ্চিত হচ্ছে। কোম্পানিটি আর্থিক ভাবে দুর্বল হচ্ছে এবং এতে ক্লেইম পরিশোধ করার ক্ষেত্রে অনিশ্চয়তা সৃষ্টি হচ্ছে। বীমা কর্তৃপক্ষের এ সব নজরে আসায় সার্কুলার নং নন-লাইফ- ৯০/২০২২, তারিখ ৩.১১.২০২২ এ বলা হয়েছে, পুন:বীমাকারীদের আন্তর্জাতিক ভাবে স্বীকৃত তিনটি যথাক্রমে অগ ইবংঃ, ঝ ধহফ ঢ়, গড়ড়ফুং, ঋরঃপয রেটিং কোম্পানি রেটিং এ ই + হতে হবে।
ভ্যাট ফাঁকি দেয়া একটি শাস্তিযোগ্য অপরাধ। এটি জেনেও আইডিআরএ’র চোখ ফাঁকি দিয়ে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সসহ একাধিক বীমা কোম্পানি এ ধরনের ব্যবসা করে আসছে দীর্ঘদিন ধরে। এ ধরনের বীমা কোম্পানিগুলোর মধ্যে ইসলামী কমর্শিয়াল ইন্স্যুরেন্সের একটি অনিয়মের তথ্য প্রমান এসেছে। এটি যাচাই বাছাই ও অনুসন্ধান করে এ প্রতিবেদনটি তৈরি করা হয়। অতিসম্প্রতি এ ধরনের অপরাধের জন্য বিজিআইসি ও গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের মেরিন (কার্গো) বীমার লাইসেন্স তিন মাসের জন্য স্থগিত করে আইডিআরএ।

 ১৫টি কভার নোটে ১৭০ কোটি টাকার বীমা দেখানোর কৌশল?

অনুসন্ধানে পাওয়া তথ্য অনুযায়ী, ২৭ আগস্ট ২০২৬ তারিখে একই অঙ্কের ১৪ কোটি ৮ লাখ ৪৪ হাজার টাকা করে পাঁচটি মেরিন কার্গো বীমার কভার নোট ইস্যু করা হয়। পাঁচটি কভার নোটে মোট বীমা অঙ্ক দাঁড়ায় ৭০ কোটি ৪২ লাখ ২০ হাজার টাকা।

অন্যদিকে, ১১ অক্টোবর একই সঙ্গে আরও ১০টি মেরিন কার্গো বীমার কভার নোট ইস্যু করা হয়। প্রতিটির বীমা অঙ্ক ১০ কোটি ১ লাখ ৮৮ হাজার টাকা। এ ১০টি কভার নোটের মোট বীমা অঙ্ক ১০০ কোটি ১৮ লাখ ৮০ হাজার টাকা।

দুই দফায় ইস্যু করা ১৫টি কভার নোটের মোট বীমা অঙ্ক দাঁড়ায় ১৭০ কোটি ৬১ লাখ টাকা। অথচ প্রথম দফার পাঁচটি কভার নোটের মোট বীমা অঙ্ক ছিল মাত্র ৭০ কোটি ৪২ লাখ ২০ হাজার টাকা।

সংশ্লিষ্ট নির্দেশনা অনুযায়ী ওভারসিজ রেট সংগ্রহের ক্ষেত্রে বর্তমান কান্ট্রি লিমিট ১৫০ কোটি টাকা বলে জানা গেছে। আগে এ সীমা ছিল ১০০ কোটি টাকা। সে হিসাবে পৃথক দুই তারিখে ইস্যু করা কভার নোটগুলো একত্র করে ১৫০ কোটি টাকার বেশি বীমা অঙ্ক দেখিয়ে রেট সংগ্রহের বিষয়টি বিশেষভাবে যাচাই করা প্রয়োজন।

এখানে প্রশ্ন উঠেছে, পৃথক চালান ও পৃথক সময়ে ইস্যু করা কভার নোটের বীমা অঙ্ক একত্র করে ওভারসিজ রেট সংগ্রহের সুযোগ ছিল কি না? আর প্রথম পাঁচটি কভার নোট ইস্যুর সময় সংশ্লিষ্ট সীমা পূরণ না হলে তখন কীসের ভিত্তিতে ওভারসিজ রেট ব্যবহার করা হয়েছিল?

প্রিমিয়াম ও ভ্যাটের হিসাবেও প্রশ্ন

কোম্পানির সরবরাহ করা তথ্য অনুযায়ী, সংশোধিত ০ দশমিক ০৭ শতাংশ রেটের ভিত্তিতে প্রিমিয়াম নির্ধারণ করা হয়েছে ৯৮ হাজার ৫৯১ টাকা। এর বিপরীতে ভ্যাট দেখানো হয়েছে ১৪ হাজার ৭৮৮ টাকা এবং স্ট্যাম্প শুল্ক ১৪ হাজার ১০০ টাকা।

কোম্পানির ব্যবহৃত রেট ও প্রযোজ্য ট্যারিফের মধ্যে বড় ব্যবধান থাকায় সরকারের সম্ভাব্য রাজস্ব ক্ষতির বিষয়টি সামনে এসেছে।

 কয়লা আমদানির বীমায় শর্ত নিয়েও প্রশ্ন

কভার নোটের তথ্য অনুযায়ী, কয়লাবাহী জাহাজটি দক্ষিণ আফ্রিকার কোনো একটি বন্দর থেকে চট্টগ্রাম বন্দর হয়ে ঢাকায় আসার কথা। এ ধরনের বীমায় অভ্যন্তরীণ পরিবহন অন্তর্ভুক্ত থাকার বিষয়টি গুরুত্বপূর্ণ।

সংশ্লিষ্ট ট্যারিফ ও আইডিআরএর নির্দেশনা অনুযায়ী, কয়লা আমদানির ক্ষেত্রে Institute Coal Clauses CL. 395, 01/05/2016 ব্যবহারের প্রয়োজনীয়তা রয়েছে বলে সংশ্লিষ্ট নথিতে উল্লেখ পাওয়া গেছে। কিন্তু কোম্পানির মেরিন এন্ডোর্সমেন্টে Warranties অংশে ICC ‘C’ Risk Only উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে, বিদেশি ব্রোকারের দেওয়া Evidence of Cover-এও ICC ‘C’ শর্তের উল্লেখ রয়েছে। ফলে কয়লা আমদানির ক্ষেত্রে নির্ধারিত কভারেজ শর্ত অনুসরণ করা হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

এ ছাড়া আইডিআরএর নির্দেশনা অনুযায়ী বিদেশি পুনর্বীমাকারীর স্বাক্ষরযুক্ত স্লিপ থাকার কথা। কিন্তু অনুসন্ধানের সময় কোম্পানির পক্ষ থেকে এমন কোনো স্বাক্ষরযুক্ত নথি পাওয়া যায়নি।

কভার নোটের নম্বরেও অসংগতি

কোম্পানির মিরপুর শাখা থেকে প্রধান কার্যালয়ে পাঠানো ইন্টার অফিস মেমো এবং বিদেশি ব্রোকারেজ প্রতিষ্ঠান ফ্রোডেন ইন্স্যুরেন্স ব্রোকার্স প্রাইভেট লিমিটেডের প্যাডে সরবরাহ করা ১৫টি কভার নোটের তালিকা মিলিয়ে দেখেও অসংগতি পাওয়া গেছে।

ইন্টার অফিস মেমোতে ২৭ আগস্টের পাঁচটি কভার নোটের নম্বর উল্লেখ রয়েছে ২১৩/১০/২৬, ২১৪/১০/২৬, ২১৫/১০/২৬, ২১৬/১০/২৬ ও ২১৭/১০/২৬। কিন্তু ব্রোকারেজ প্রতিষ্ঠানের তালিকায় একই পাঁচটি কভার নোটের নম্বর দেওয়া হয়েছে যথাক্রমে ০২৯৭/১০/২০২৬, ০২৯৮/১০/২০২৬, ০২৯৯/১০/২০২৬, ০৩০০/১০/২০২৬ ও ০৩০১/১০/২০২৬।

একই কভার নোটের ক্ষেত্রে দুই ধরনের নম্বর ব্যবহারের কারণ কী, তা স্পষ্ট নয়। এ অসংগতি সংশ্লিষ্ট নথির সত্যতা ও ধারাবাহিকতা যাচাইয়ের দাবি রাখে।

 

 গ্রাহকের স্বার্থ ও আর্থিক সক্ষমতা নিয়ে উদ্বেগ

বীমা খাতে অসুস্থ প্রতিযোগিতার মাধ্যমে কম প্রিমিয়ামে ব্যবসা সংগ্রহের প্রবণতা দীর্ঘমেয়াদে কোম্পানির আর্থিক সক্ষমতার ওপর প্রভাব ফেলতে পারে। বিশেষ করে পর্যাপ্ত প্রিমিয়াম ছাড়া ঝুঁকি গ্রহণ এবং যথাযথ পুনর্বীমা সুরক্ষা নিশ্চিত না হলে বড় ধরনের দাবি উত্থাপিত হওয়ার সময় গ্রাহকের স্বার্থ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে।

সম্প্রতি মেরিন কার্গো বীমার ক্ষেত্রে অনিয়মের অভিযোগে বিজিআইসি ও গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সের সংশ্লিষ্ট লাইসেন্স তিন মাসের জন্য স্থগিত করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। ফলে মেরিন বীমায় ট্যারিফ, পুনর্বীমা ও নিয়ন্ত্রক নির্দেশনা অনুসরণের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

সরকারের রাজস্ব সুরক্ষা, বীমা খাতের শৃঙ্খলা এবং পলিসি গ্রাহকদের স্বার্থ বিবেচনায় সংশ্লিষ্ট ১৫টি কভার নোট, ওভারসিজ রেট সংগ্রহের প্রক্রিয়া, পুনর্বীমাকারীর অনুমোদন এবং প্রিমিয়াম-ভ্যাটের হিসাব খতিয়ে দেখা জরুরি। একই সঙ্গে কোম্পানিটি আদৌ আইডিআরএর নির্ধারিত শর্ত পূরণ করে পুনর্বীমা সুরক্ষা নিশ্চিত করেছে কি না, তা নিয়ন্ত্রক সংস্থার তদন্তের মাধ্যমে স্পষ্ট হওয়া প্রয়োজন।

এ বিষয়ে জানতে চাইলে আইডিআরএর গণমাধ্যম পরামর্শ সাদিক আরমান বলেন, অনিয়মের বিষয়টি আইডিআরএ খতিয়ে দেখবে , প্রমাণ মিললে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৯:১৬ অপরাহ্ণ | সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com