বুধবার ১৪ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০ পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

সর্ববৃহৎ টি-শার্ট সেলাই করে রেকর্ড গড়বে বাংলাদেশ

বিবিএনিউজ.নেট   |   রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০১৯   |   প্রিন্ট   |   543 বার পঠিত

সর্ববৃহৎ টি-শার্ট সেলাই করে রেকর্ড গড়বে বাংলাদেশ

আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) শতবর্ষ পালন উপলক্ষে গিনেস রেকর্ড ভাঙতে বাংলাদেশ বিশ্বের সর্ববৃহৎ টি-শার্ট সেলাইয়ের পরিকল্পনা গ্রহণ করেছে।

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রফতানিকারক বাংলাদেশ পোশাক শিল্পকে তুলে ধরার জন্য বাংলাদেশ গার্মেন্ট প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতিকে (বিজিএমইএ) সুতি কাপড়ের এই টি-শার্ট সেলাইয়ের দায়িত্ব দেয়া হয়েছে।

বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক জানান, আইএলও’র প্রস্তাব পাওয়ার ব্যাপারে তারা প্রক্রিয়া শুরু করেছেন।

তিনি বলেন, ভারতের মুম্বাইয়ের প্লাস্টইন্ডিয়া ফাউন্ডেশনের রেকর্ড ডিঙিয়ে বাংলাদেশ নতুন রেকর্ড করতে যাচ্ছে। এই প্রতিষ্ঠানটি ২০১৮ সালের ৫ জানুয়ারি ৯৬.৮৬ মিটার (৩১৭.৭৮ ফুট) দীর্ঘ ও ৬৯.৭৭ মিটার (২২৮.৯০ ফুট) প্রস্থের সর্ববৃহৎ টি-শার্ট সেলাই করে গিনেস রেকর্ড করে।

বিজিএমইএ পরিচালক (শ্রম) রেজওয়ান সেলিম এ বিষয়ে বলেন, ‘সুতিবস্ত্র ব্যবহার করে ৩৫০ ফুট দৈর্ঘ্যের এবং ২৫০ ফুট প্রস্থের টি-শার্ট সেলাইয়ের দায়িত্বভার পেয়েছে পলমল। এটি হবে ভারতের তৈরি টি-শার্টের চেয়ে এক সাইজ বড়।’

তিনি আরও বলেন, বাংলাদেশের পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান পলমল এই টি-শার্ট সেলাইয়ের খরচ বহন করবে। এ উপলক্ষে আইএলও আয়োজিত বিশাল অনুষ্ঠান ২২, ২৪ অথবা ২৮ নভেম্বর বাংলাদেশে অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আইএলও সভাপতি এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। বিবিসি, সিএনএন, রয়টার্স, আল জাজিরাসহ বিভিন্ন বিশ্বখ্যাত গণমাধ্যম এই অনুষ্ঠান সম্প্রচার করবে বলে জানান বিজিএমইএ পরিচালক।

Facebook Comments Box

Posted ১২:২৩ অপরাহ্ণ | রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০১৯

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

রডের দাম বাড়ছে
(12307 বার পঠিত)
Page 1

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।