শুক্রবার ১৬ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

সাপ্তাহিক আগ্রহের শীর্ষে এনআরবিসি ব্যাংক

  |   শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১   |   প্রিন্ট   |   253 বার পঠিত

সাপ্তাহিক আগ্রহের শীর্ষে এনআরবিসি ব্যাংক

বিদায়ী সপ্তাহে (১০-১৪ অক্টোবর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১২৪টির বা ৩২.৮০ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। সপ্তাহটিতে এনআরবিসি ব্যাংকের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এনআরবিসি ব্যাংকের শেয়ারের ক্লোজিং দর ছিল ২৪.৪০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৩১.৬০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৭.২০ টাকা বা ২৯.৫১ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে এনআরবিসি ব্যাংক ডিএসইর সাপ্তাহিক টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে সাপ্তাহিক টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে শেফার্ডের ২৪.৫৮ শতাংশ, ফারইস্ট নিটিংয়ের ২১.৭৯ শতাংশ, ইস্টার্ন লুব্রিকেন্টসের ১৯.৫৬ শতাংশ, দেশবন্ধু পলিমারের ১৯.০৫ শতাংশ, কাট্টালি টেক্সটাইলের ১৬.৫৫ শতাংশ, ফরচুন সুজের ১৩.৭১ শতাংশ, আমান ফিডের ১২.০১ শতাংশ, ওরিয়ন ফার্মার ১১.৪১ শতাংশ এবং ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর ১০.৩০ শতাংশ বেড়েছে।

Facebook Comments Box

Posted ১১:৪৫ অপরাহ্ণ | শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।