মঙ্গলবার ১৬ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১ পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

সূচকের সামান্য উত্থানেও লেনদেন কমেছে

  |   বুধবার, ২০ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   216 বার পঠিত

সূচকের সামান্য উত্থানেও লেনদেন কমেছে

আজ ২০ নভেম্বর সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এদিন সূচকের পতনে লেনদেন শুরু হয়। পরবর্তীতে সূচকের অস্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন হতে দেখা যায়। দিনশেষে সূচকের সামান্য উত্থান হলেও টাকার অংকে লেনদেন কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৪ শতাংশ বা ২.৬০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৪৫.২৬ পয়েন্টে।

আর ডিএসই শরিয়াহ সূচক ৮.৫৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৬২.৫২ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৮.২৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯৩৪.৬৩ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ৩৭৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৩ টির, কমেছে ১৮৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৩ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২৯.৮১ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

এদিন ডিএসইতে ১২ কোটি ৬৬ লাখ ৫১ হাজার ৬৭১ টি শেয়ার ১ লাখ ৩৮ হাজার ৬০০ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩৯৩ কোটি ০৭ লাখ ৫২ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ১৯ নভেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.০৮ শতাংশ বা ৫৭.৪০ পয়েন্ট কমে অবস্থান করেছে ৫ হাজার ২৪২.৬৬ পয়েন্টে।

আর ডিএসই শরিয়াহ সূচক ১৭.৫০ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ১৫৩.৯৩ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২০.১৭ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৯৪২.৯০ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৮৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৭৬ টির, কমেছে ২৬৭ টির এবং অপরিবর্তিত রয় ৪৫ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ১৯.৫৮ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়।

এদিন ডিএসইতে ১৬ কোটি ৮০ লাখ ৩১ হাজার ২১৩ টি শেয়ার ১ লাখ ৮১ হাজার ৮১ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৫১৪ কোটি ৮৫ লাখ ২৩ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ১২১ কোটি ৭৭ লাখ ৭১ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.১২ শতাংশ বা ১৮.৯৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৬৭২.১১ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ১৯৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬১ টির, কমেছে ১০২ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৬ কোটি ২৩ লাখ ৯১ হাজার ১৫৪ টাকা।

 

Facebook Comments Box

Posted ৪:৪৫ অপরাহ্ণ | বুধবার, ২০ নভেম্বর ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।