রবিবার ৮ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

https://www.guardianlife.com.bd/
Ad
x

সূচক বাড়লেও কমেছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০   |   প্রিন্ট   |   380 বার পঠিত

সূচক বাড়লেও কমেছে লেনদেন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৮ সেপ্টেম্বর) সব মূল্য সূচক বাড়লেও লেনদেনের পরিমাণ কমেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ দিন শেষে ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৩২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩ পয়েন্টে উঠে এসেছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ আগের দিনের তুলনায় ২১ পয়েন্ট বেড়ে এক হাজার ৭১২ পয়েন্টে উঠে এসেছে। অর ডিএসই শরিয়াহ সূচক ৯ পয়েন্ট বেড়ে এক হাজার ১৩১ পয়েন্টে অবস্থান করছে।
সূচকের এই উত্থানের দিনে ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ১৫৪ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমার তালিকায় স্থান করে নিয়েছে ১৫১টি এবং ৫১টির দাম অপরিবর্তিত রয়েছে।
বাজারে আজ লেনদেন হয়েছে ৮৭৯ কোটি ৪৯ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় এক হাজার ৩৪ কোটি ৪২ লাখ টাকা। সে হিসেবে আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ১৫৪ কোটি ৯৩ লাখ টাকা।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্য সূচক সিএএসপিআই বেড়েছে ১১২ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ২০ কোটি ১০ লাখ টাকা। লেনদেনে অংশ নেয়া ২৭৯টি প্রতিষ্ঠানের মধ্যে ১৩৩টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১০৪টির এবং ৪২টির দাম অপরিবর্তিত রয়েছে।

Facebook Comments Box

Posted ১১:০৯ অপরাহ্ণ | সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

আর্কাইভ ক্যালেন্ডার

SatSunMonTueWedThuFri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।