|

Advertisement
×

স্পট মার্কেটে লেনদেন করবে ২ কোম্পানি

বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪   প্রিন্ট   ২৮৩ বার পঠিত

স্পট মার্কেটে লেনদেন করবে ২ কোম্পানি

রেকর্ড ডেটের আগে আগামী ১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত স্পট মার্কেটে লেনদেন করবে ২ কোম্পানি। শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ২টি হলো- রিংশাইন টেক্সটাইল এবং ফার কেমিক্যাল। রেকর্ড ডেটের কারণে আগামী ১৩ নভেম্বর এই ২ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

রিংশাইন টেক্সটাইল লিমিটেড : ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত রিংশাইন টেক্সটাইল লিমিটেড।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ৩ টাকা ৬ পয়সা লোকসান হয়েছে। আগের অর্থবছরে শেয়ার প্রতি লোকসান ছিল ২ টাকা ৫৩ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য দাড়িয়েছে মাইনাস ৮ টাকা ৩ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড : কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ২০ পয়সা আয় হয়েছে। আগের বছর শেয়ার প্রতি ৫৭ পয়সা লোকসান হয়েছিল।

আগামী ২৪ নভেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

 

Facebook Comments Box

Posted ১২:৩০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com