বুধবার ১১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

১০ সেপ্টেম্বর থেকে শুরু এসোসিয়েটেড অক্সিজেনের আইপিও আবেদন

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১০ আগস্ট ২০২০   |   প্রিন্ট   |   526 বার পঠিত

১০ সেপ্টেম্বর থেকে শুরু এসোসিয়েটেড অক্সিজেনের আইপিও আবেদন

আগামী ১০ সেপ্টেম্বর থেকে শুরু হবে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজার থেকে অর্থ সংগ্রহের জন্য অনুমোদন পাওয়া এসোসিয়েটেড অক্সিজেনের আইপিও আবেদন। চলবে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা যায়।
সূত্র মতে, কোম্পানিটি গত বৃহস্পতিবার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনেরন (বিএসইসি) কাছ থেকে কন্সেন্ট লেটার পেয়েছে। এরপরই কোম্পানিটির আইপিও আবেদনের তারিখ নির্ধারণ করা হয়।
এর আগে বিএসইসির ৭৩২তম কমিশন সভায় কোম্পানির আইপিও অনুমোদন দেয়া হয়।
কোম্পানিটি অভিহিত মূল্যে শেয়ার ইস্যুর মাধ্যমে ১৫ কোটি টাকা সংগ্রহ করবে। যা দিয়ে মজুদ ছাউনি, প্লান্ট সেড নির্মাণ, যন্ত্রপাতি ক্রয়, ঋণ পরিশোধ ও আইপিও খরচ পরিচালনা করা হবে।
এসোসিয়েটেড অক্সিজেনের ২০১৮-১৯ অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৫১ টাকা। আর শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) রয়েছে ১৭.৩৭ টাকা।
কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে বিডি ফাইন্যান্স ক্যাপিটাল হোল্ডিংস।

Facebook Comments Box

Posted ১০:৩২ পূর্বাহ্ণ | সোমবার, ১০ আগস্ট ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

SatSunMonTueWedThuFri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।