নিজস্ব প্রতিবেদক
বুধবার, ১০ নভেম্বর ২০২১ প্রিন্ট ৭০৩৪ বার পঠিত
সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি। এগুলো হলো- আলিফ ইন্ডাস্ট্রিজ এবং ফার্মা এইডস। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড : এ কোম্পানির পরিচালনা পর্ষদ ২ বছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি গত ৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ৩০ জুন,২০২০ সমাপ্ত বছরের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৫ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ১ টাকা ০২ পয়সা আয় হয়েছিল।
আগামী ৩০ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩০ নভেম্বর।
ফার্মা এইডস লিমিটেড : : এ কোম্পানির পরিচালনা পর্ষদ গত ৩০ জুন, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ঊচঝ) হয়েছে ১৬ টাকা ১১ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ১৬ টাকা ৮২ পয়সা আয় হয়েছিল। আগামী ৩০ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৭ ডিসেম্বর।
Posted ০১:০৩ অপরাহ্ণ | বুধবার, ১০ নভেম্বর ২০২১
bankbimaarthonity.com | saed khan
এ বিভাগের আরও খবর
আর্কাইভ ক্য
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ||||||
| ২ | ৩ | ৪ | ৫ | ৭ | ৮ | |
| ৯ | ১০ | ১১ | ১ | ১৩ | ৪ | ১৫ |
| ১৬ | ১ | ৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
| ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২ | ৯ |
| ৩০ | ৩১ | |||||
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com