রবিবার ১৮ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

৩০তম এজিএম অনুষ্ঠিত এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের 

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   110 বার পঠিত

৩০তম এজিএম অনুষ্ঠিত এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের 

এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। আজ ১৫ ডিসেম্বর (সোমবার) রাজধানীর রাওয়া ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রবিউল আলম। এসময় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হুমায়ুন রশীদ, কোম্পানি সচিব আলাউদ্দিন শিবলি, এবং পরিচালনা পর্ষদের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডার সভায় অংশগ্রহণ করেন। সভায় শেয়াহোল্ডারগণ গত ৩০ জুন ২০২৫ তারিখে শেষ হওয়া অর্থবছরের জন্য নিরীক্ষিত আর্থিক বিবরণীর অনুমোদন দেন। একই সঙ্গে পরিচালনা পর্ষদ ১০ টাকা মূল্যের প্রতিটি শেয়ারের বিপরীতে ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে।এজিএমে কোম্পানির টেকসই প্রবৃদ্ধি, সামগ্রিক কর্মদক্ষতা, এবং শেয়ারহোল্ডারদের স্বার্থ সংরক্ষণে প্রতি প্রতিষ্ঠানের ধারাবাহিক গুরুত্বের বিষয়টি তুলে ধরা হয়। পাশাপাশি, পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের অব্যাহত সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়ে কর্পোরেট সুশাসন ও স্বচ্ছতা বজায় রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।

Facebook Comments Box

Posted ৬:১৫ অপরাহ্ণ | সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।