নিজস্ব প্রতিবেদক
রবিবার, ০৮ মার্চ ২০২৬ প্রিন্ট ১১৫ বার পঠিত
২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত দেশের জীবন বীমা খাতের ৩৬ কোম্পানির মধ্যে ৩২ টি কোম্পানির লাইফ ফান্ড বা জীবন বীমা তহবিল দাঁড়িয়েছে ৩৪ হাজার ৬৫০ কোটি ৬০ লাখ টাকা।
খাতের ৩৬ কোম্পানির মধ্যে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কাছে (আইডিআরএ) ৩২ টি কোম্পানির পাঠানো অনিরীক্ষিত প্রতিবেদন বিম্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।
২০২৪ সালে দেশের জীবন বীমা খাতের ৩৬ টি কোম্পানির লাইফ ফান্ড ছিল ৩৬ হাজার ৮৩৬ কোটি ১৭ লক্ষ টাকা।
২০২৩ সালে জীবন বীমা খাতের কোম্পানিগুলোর মোট লাইফ ফান্ড ছিল ৩৫ হাজার ৫৪২ কোটি টাকা (অনিরীক্ষিত), ২০২২ সালে যা ছিল ৩৪ হাজার ৬৩৯ কোটি টাকা।
আইডিআরএ’র কাছে প্রতিবেদন পাঠানো ৩২ কোম্পানির তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, ২০২৪ সালে এই কোম্পানিগুলোর মোট লাইফ ফান্ড ছিল ৩৩ হাজার ৭৬২ কোটি টাকা। ২০২৫ সালে যা ৩৪ হাজার ৬৫০ কোটি টাকায় দাঁড়িয়েছে। সে হিসেবে গত এক বছরে ৩২ কোম্পানির লাইফ ফান্ড ৮৮৬ কোটি ৫২ লাখ টাকা বেড়েছে।
জীবন বীমা খাতের ৩৬ টি কোম্পানির মধ্যে নির্ধারিত সময়ের মধ্যে ২০২৫ সালের লাইফ ফান্ডের তথ্য দেয়নি ৪ টি কোম্পানি। এরমধ্যে রয়েছে রাষ্ট্রায়ত্ত জীবন বীমা কর্পোরেশন, ট্রাস্ট ইসলামি লাইফ লাইফ ইন্স্যুরেন্সে, স্বদেশ ইসলামি লাইফ ও হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি।
২০২৫ সালে ৩২ টি কোম্পানির মধ্যে জীবন বীমা তহবিল বেড়েছে ১৯ টি কোম্পানির, কমেছে ১৩ টি কোম্পানির।
২০২৫ সালে জীবন বীমা তহবিল বেড়েছে এমন কোম্পানিগুলোর মধ্যে মেটলাইফ বাংলাদেশের লাইফ ফান্ড দাঁড়িয়েছে ১৬, ২৬৭ কোটি টাকা। গত বছরের তুলনায় যার প্রবৃদ্ধি ঘটেছে ০.০৫ শতাংশ। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের লাইফ ফান্ড দাঁড়িয়েছে ৬ হাজার ৯৮৫ কোটি টাকা, প্রবৃদ্ধি ১৬.৫০ শতাংশ। ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের লাইফ ফান্ড দাঁড়িয়েছে ৪০৯২ কোটি ৯৬ লাখ টাকা, প্রবৃদ্ধি ৫.৪৮ শতাংশ। সোনালী লাইফ ইন্স্যুরেন্সের লাইফ ফান্ড দাঁড়িয়েছে ৮৯২ কোটি ৯৬ লাখ টাকা, প্রবৃদ্ধি ২১.১০ শতাংশ। গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের লাইফ ফান্ড দাঁড়িয়েছে ৮৪৮ কোটি ৫৯ লাখ টাকা, প্রবৃদ্ধি ২১.১০ শতাংশ । প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের লাইফ ফান্ড দাঁড়িয়েছে ৭৮১ কোটি ২৮ লাখ টাকা, প্রবৃদ্ধি ১৭.৭৭ শতাংশ। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের লাইফ ফান্ড দাঁড়িয়েছে ৭০৯ কোটি ৯৫ লাখ টাকা, প্রবৃদ্ধি ২.২৮ শতাংশ। রূপালী লাইফ ইন্স্যুরেন্সের লাইফ ফান্ড দাঁড়িয়েছে ৫০৫ কোটি ১৩ লাখ টাকা, প্রবৃদ্ধি ০.৭৯ শতাংশ। আলফা ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের লাইফ ফান্ড দাঁড়িয়েছে ৩০৫ কোটি টাকা ৩৯ লাখ টাকা, প্রবৃদ্ধি ৩৯.৭৩ শতাংশ। মার্কেন্টাইল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের লাইফ ফান্ড দাঁড়িয়েছে ১১৬ কোটি ৯১ লাখ টাকা, প্রবৃদ্ধি ৩২.৭৯ শতাংশ। চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের লাইফ ফান্ড দাঁড়িয়েছে ৭৫ কোটি ৫৮ লাখ টাকা, প্রবৃদ্ধি ১৯. ৩৪ শতাংশ। বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের লাইফ ফান্ড দাঁড়িয়েছে ৬৯ কোটি ৪৩ লাখ টাকা, প্রবৃদ্ধি ৬৪ .৫৭ শতাংশ। আস্থা লাইফ ইন্স্যুরেন্সের লাইফ ফান্ড দাঁড়িয়েছে ৫২ কোটি ১৪ লাখ টাকা, প্রবৃদ্ধি ৬১.৪৭ শতাংশ। এলআইসি বাংলাদেশের লাইফ ফান্ড ৪৫ কোটি ৩৫ লাখ টাকা, প্রবৃদ্ধি ৩১.৫২ শতাংশ। আকিজ তাকফুল লাইফ ইন্স্যুরেন্সের লাইফ ফান্ড দাঁড়িয়েছে ৪০ কোটি ১৩ লাখ টাকা, প্রবৃদ্ধি ৮৯.৩৪ শতাংশ। বেস্ট লাইফ ইন্স্যুরেন্সের দাঁড়িয়েছে ৩৪ কোটি ১৫ লাখ টাকা, প্রবৃদ্ধি ৫৩.৫৫ শতাংশ। জেনিথ ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের লাইফ ফান্ড দাঁড়িয়েছে ৩৪ কোটি টাকা, প্রবৃদ্ধি ২৯.১৩ শতাংশ। এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সের লাইফ ফান্ড দাঁড়িয়েছে ১২ কোটি ৯১ লাখ টাকা, প্রবৃদ্ধি ৬.৯৫ শতাংশ। ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্সের লাইফ ফান্ড দাঁড়িয়েছে ২ কোটি ৬৭ লাখ টাকা, প্রবৃদ্ধি ৮৬.১১।
জীবন বীমা খাতের শীর্ষ কোম্পানিগুলোর মধ্যে ২০২৪ সালের চেয়ে ৩৫ কোটি ৪২ লাখ টাকা কমে মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের লাইফ ফান্ড দাঁড়িয়েছে ১৫৬৯ কোটি ৯৮ লাখ টাকা, ২০২৪ সালের চেয়ে ১০৪ কোটি ৪৮ লাখ টাকা কমে পপুলার লাইফ ইন্স্যুরেন্সের লাইফ ফান্ড দাঁড়িয়েছে ১৪৯১ কোটি টাকা। ২০২৪ সালের চেয়ে ৫ কোটি টাকা কমে প্রাইম ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের লাইফ ফান্ড দাঁড়িয়েছে ৭৪৪ কোটি ২৫ লাখ টাকা। ২০২৪ সালের চেয়ে ৯ কোটি টাকা কমে সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্সের লাইফ ফান্ড দাঁড়িয়েছে ৮৭ কোটি টাকা। ২০২৪ সালের চেয়ে ১৩ কোটি টাকা কমে প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের লাইফ ফান্ড দাঁড়িয়েছে ৬৯ কোটি ৩৪ লাখ টাকা। ২০২৪ সালের চেয়ে ৯ কোটি টাকা কমে সানলাইফ ইন্স্যুরেন্সের লাইফ ফান্ড দাঁড়িয়েছে ৪৮ কোটি ৮১ লাখ টাকা। ২০২৪ সালের চেয়ে ৭ কোটি টাকা কমে গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্সের লাইফ ফান্ড দাঁড়িয়েছে ১ কোটি ৬৮ লাখ টাকা। ২০২৪ সালের চেয়ে ৫৪ লাখ টাকা কমে প্রোটেক্টিভ ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের লাইফ ফান্ড দাঁড়িয়েছে ৫৪ লাখ টাকা।
জীবন বীমা তহবিল ঋণাত্মক হয়েছে এমন কোম্পানিগুলোর মধ্যে রয়েছে বায়রা লাইফ ইন্স্যুরেন্স , ফারইস্ট ইসলামি লাইফ ইন্স্যুরেন্স, যমুনা লাইফ, পদ্মা ইসলামি লাইফ, শান্তা লাইফ ইন্স্যুরেন্স।
Posted ১০:১০ পূর্বাহ্ণ | রবিবার, ০৮ মার্চ ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com