নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ৩০ জুন ২০২০ প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। কোম্পানিগুলো হলো- স্ট্যান্ডার্ড সিরামিকস লিমিটেড, ওয়াটা কেমিক্যালস লিমিটেড, বৃটিশ আমেরিকান টোব্যাকো লিমিটেড এবং ইয়াকিন পলিমার লিমিটেড। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
স্ট্যান্ডার্ড সিরামিকস লিমিটেড : ৩১ মার্চ, ২০২০ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২০-মার্চ’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে স্ট্যান্ডার্ড সিরামিকস লিমিটেড। মঙ্গলবার (৩০ জুন) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় আলোচ্য প্রতিদেন পরযালোচনা ও প্রকাশ করা হয়।
অনিরীক্ষিত প্রতিবেদন অনুসারে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৩ পয়সা। গত বছরের একই সময়ে তা ছিল ৭২ পয়সা।
অন্যদিকে প্রথম তিন প্রান্তিকে তথা ৯ মাসে (জুলাই’১৯-মার্চ’২০) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩ টাকা ৯৭ পয়সা। গত বছরের একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিল ১ টাকা ৫২ পয়সা।
তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ (এনওসিএফপিএস) ছিল ৫ পয়সা। আগের বছরের একই সময়ে ক্যাশ ফ্লো ছিল ২ টাকা ৪৩ পয়সা।
গত ৩১ মার্চ, ২০২০ তারিখে শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১১ টাকা ৯০ পয়সা।
ওয়াটা কেমিক্যালস লিমিটেড : ৩১ মার্চ, ২০২০ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২০-মার্চ’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে ওয়াটা কেমিক্যালস লিমিটেড। মঙ্গলবার (৩০ জুন) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় আলোচ্য প্রতিবেদন পরযালোচনা ও প্রকাশ করা হয়।
অনিরীক্ষিত প্রতিবেদন অনুসারে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৪ পয়সা। গত বছরের একই সময়ে তা ছিল ২ টাকা ৩১পয়সা (রিস্টেটেড)।
অন্যদিকে প্রথম তিন প্রান্তিকে তথা ৯ মাসে (জুলাই’১৯-মার্চ’২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮ টাকা ৬৪ পয়সা। গত বছরের একই সময়ে তা ছিল ৬ টাকা ৭৬ পয়সা (রিস্টেটেড)।
তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ (এনওসিএফপিএস) ছিল ২ টাকা ৮৫ পয়সা। আগের বছরের একই সময়ে ক্যাশ ফ্লো ছিল ১ টাকা ৫৩ পয়সা (রিস্টেটেড)।
গত ৩১ মার্চ, ২০২০ তারিখে শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫৯ টাকা ৬৪ পয়সা।
ইয়াকিন পলিমার লিমিটেড : ৩১ মার্চ, ২০২০ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২০-মার্চ’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে ইয়াকিন পলিমার লিমিটেড। মঙ্গলবার (৩০ জুন) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় আলোচ্য প্রতিবেদন পরযালোচনা ও প্রকাশ করা হয়।
অনিরীক্ষিত প্রতিবেদন অনুসারে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৬ পয়সা। গত বছরের একই সময়ে শেয়ার প্রতি ৬ পয়সা আয় হয়েছিল।
অন্যদিকে প্রথম তিন প্রান্তিকে তথা ৯ মাসে (জুলাই’১৯-মার্চ’২০) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৮ পয়সা। গত বছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৯ পয়সা।
তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ (এনওসিএফপিএস) ছিল ২৩ পয়সা। আগের বছরের একই সময়ে ক্যাশ ফ্লো ছিল মাইনাস ৭১ পয়সা।
গত ৩১ মার্চ, ২০২০ তারিখে শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১১ টাকা ৬৫ পয়সা।
বৃটিশ আমেরিকান টোব্যাকো লিমিটেড : গত চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২০-মার্চ’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে বৃটিশ আমেরিকান টোব্যাকো লিমিটেড।আজ মঙ্গলবার (৩০ জুন) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় প্রতিবেদনটি নিয়ে পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২০-মার্চ’২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১৬ টাকা ৮৭ পয়সা। আগের বছর ইপিএস ছিল ১১ টাকা ৪৪ পয়সা।
আলোচিত বছরে কোম্পানির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ৬ টাকা ৫২ পয়সা।গত ৩১ মার্চ, ২০২০ তারিখে সেন্ট্রাল ইন্স্যুরেন্সের শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২১৫ টাকা ২২ পয়সা
Posted` ১০:৫৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩০ জুন ২০২০
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com