Ad
x

৪ কোম্পানির বিওতে বোনাস শেয়ার প্রেরণ

সোমবার, ২১ জানুয়ারি ২০১৯   প্রিন্ট   ৮২৯ বার পঠিত

৪ কোম্পানির বিওতে বোনাস শেয়ার প্রেরণ

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানির ঘোষিত বোনাস শেয়ার শেয়ারহোল্ডারদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে প্রেরণ করা হয়েছে।

সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি ৪টি হলো : ইনটেক লিমিটেড, রহিম টেক্সটাইল মিলস, জাহিন স্পিনিং এবং বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম।

জানা গেছে, কোম্পানি ৪টির ঘোষিত বোনাস শেয়ার সোমবার (২১ জানুয়ারি) শেয়ারহোল্ডারদের বিও হিসাবে পাঠানো হয়েছে।

এর আগে কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ইনটেক লিমিটেড ১১ শতাংশ, রহিম টেক্সটাইল ১০ শতাংশ, জাহিন স্পিনিং ১০ শতাংশ এবং বাংলাদেশ থাই অ্যালুমিনিয়িাম শেয়ারহোল্ডারদের জন্য ৭.৫০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে। যা কোম্পানি ৪টির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদন করা হয়।

Facebook Comments Box

Posted ১২:১৪ অপরাহ্ণ | সোমবার, ২১ জানুয়ারি ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com