বুধবার ১১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

​ইতালির পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিবিএনিউজ.নেট   |   মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি ২০২০   |   প্রিন্ট   |   475 বার পঠিত

​ইতালির পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ইতালির প্রধানমন্ত্রী জুসেপ্পে কোন্তের আমন্ত্রণে দ্বিপাক্ষিক সফরে ইতালির রোমের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফরে দুই প্রধানমন্ত্রীর মধ্যে আগামীকাল বুধবার দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে।

আজ মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ‘বিজি-১২০১’ ভিভিআইপি ফ্লাইটে রোমের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন তিনি।

এদিন স্থানীয় সময় বিকেল ৪টায় রোমের ফিয়ামিকিনো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তার।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন ইতালিয়ান সরকারের প্রতিনিধি ক্রিস্তিয়ানো কোত্তাফাভি এবং দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান শিকদার।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রীকে মোটর শোভাযাত্রা সহযোগে সফরকালীন আবাসস্থল পার্কো দেই প্রিন্সিপি গ্র্যান্ড হোটেলে নেওয়া হবে।

সফরের প্রথম দিন মঙ্গলবার রাতে হোটেলের হলরুমে প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সফরের দ্বিতীয় দিন আগামীকাল বুধবার সকালে রোমে বাংলাদেশ দূতাবাসের নতুন চ্যান্সারি ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

দুপুরে ইতালির প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন পালাজো চিগিতে দেশটির প্রধানমন্ত্রী জুসেপ্পে কোন্তের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে দুই প্রধানমন্ত্রী এক সঙ্গে মধ্যাহ্নভোজেও অংশ নেবেন।

বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরকালীন আবাসস্থল পার্কো দেই প্রিন্সিপি গ্র্যান্ড হোটেলে ব্যবসায়ী নেতারা সাক্ষাৎ করবেন তার সঙ্গে। এরপর রাতে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের দেওয়া নৈশভোজে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

সফরের তৃতীয় দিন আগামী বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর দুপুরে ট্রেনযোগে রোম থেকে মিলান যাবেন।

আগামী শুক্রবার স্থানীয় সময় দুপুর ১টা ৪০মিনিটে আমিরাত এয়ারলাইন্সের ‘ইকে-২০৬’ ফ্লাইটে মিলান মেলপেনসা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন শেখ হাসিনা। আগামী শনিবার সকাল ৮টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

টানা তৃতীয় মেয়াদে সরকার গঠনের পর ইউরোপে এটিই প্রথম কোনো দ্বিপক্ষীয় সফর প্রধানমন্ত্রীর।

এর আগে দু’দেশের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে গত অক্টোবরে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইতালি সফরের আমন্ত্রণ জানান দেশটির প্রধানমন্ত্রী জুসেপ্পে কোন্তে।

প্রধানমন্ত্রীর রোম সফরে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, ইতালিতে দক্ষ কর্মী পাঠানোসহ প্রতিরক্ষা ও জ্বালানি সহযোগিতা বিষয়ে গুরুত্ব পাবে বলে জানা গেছে।

এছাড়া ইতালিতে তৈরি পোশাক, হোম টেক্সটাইল, মাছ, পাট ও পাটজাত পণ্য এবং চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি করছে বাংলাদেশ। একইসঙ্গে ইউরোপের অন্যতম বৃহৎ গ্যাস ও তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান ইএনআই বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ দেখাচ্ছে। এ সফরে এনিয়ে আলোচনা হতে পারে।

যুক্তরাজ্যের পর ইউরোপের দেশগুলোর মধ্যে ইতালিতে সবচেয়ে বেশি সংখ্যক প্রবাসী বাংলাদেশি রয়েছে। প্রায় এক লাখ ৪০ হাজার বাংলাদেশি ইতালিতে বসবাস করছেন।

Facebook Comments Box

Posted ১১:৪১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

SatSunMonTueWedThuFri
 123456
78910111213
14151617181920
21222324252627
28 
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।