রবিবার ২৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

অর্থ আত্মসাৎ মামলায় বানকোর চেয়ারম্যান মুহিতের বিদেশ গমনে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক

সোমবার, ০৪ এপ্রিল ২০২২   প্রিন্ট   ৩৮৩ বার পঠিত

অর্থ আত্মসাৎ মামলায় বানকোর চেয়ারম্যান মুহিতের বিদেশ গমনে নিষেধাজ্ঞা

বানকো সিকিউরিটিজের চেয়ারম্যান আব্দুল মুহিতকে গ্রাহকের ৬৬ কোটি ৫৯ লাখ ১৯ হাজার ১৩৩ টাকা আত্মসাতের অভিযোগে বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে উচ্চ আদালত তার পাসপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছেন। এছাড়া অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের মামলায় আবদুল মুহিতকে বিচারিক (নিম্ন) আদালতের দেওয়া জামিন কেন বাতিল করা হবে না তার জবাব চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। শুধু তাই নয় তার পাসপোর্ট জমা রেখে আদালতের অনুমতি ছাড়া বিদেশ না যাবার নির্দেশ দিয়েছেন।

সোমবার (৪ এপ্রিল) হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ দুর্নীতি দমন কমিশনের (দুদকের) করা আবেদনের শুনানি গ্রহণ করে রুলসহ এই আদেশ জারি করেন। এর আগে হাইকোর্টে দুদকের মামলার আসামী বানকো সিকিউরিটিজের চেয়ারম্যান আব্দুল মুহিতের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা এবং তার জামিন স্থগিত চেয়ে আবেদন করে। আদালতে দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ গ্রহণ করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

২০২১ সালে ১৪ জুন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পক্ষ থেকে মতিঝিল থানায় বানকো সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান আবদুল মুহিত ও সংশ্লিষ্ট পরিচালকদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। পরের দিন ১৫ জুন সকালে মতিঝিল থানা অভিযোগটি দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠায়।

২০২১ সালে জুন মাসেই দুদকের উপসহকারী পরিচালক মোহাম্মদ নূর আলম সিদ্দিকী বাদী হয়ে দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ মামলাটি দায়ের করেন। দুদকের দুদকের মামলায় গ্রাহকের ৬৬ কোটি ৫৯ লাখ ১৯ হাজার ১৩৩ টাকা আত্মসাতের ঘটনায় প্রধান আসামী ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যান আবদুল মুহিত, কোম্পানির পরিচালক মো. শফিউল আলম, ওয়ালিউল হাসান চৌধুরী, নূরুল ঈশান সাদাত, এ মুনিম চৌধুরী ও জামিল আহমেদ চৌধুরী।

এরপর ২০২১ সালের ২৯ জুন গোপনে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বিদেশে পালানোর সময় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) আবেদনের পরিপ্রেক্ষিতে ইমিগ্রেশন পুলিশ আবদুল মুহিতকে আটক করে। পর দিন ৩০ জুন আদালতে হাজির করার পর আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন।

Facebook Comments Box
×

Posted ০৭:৪৯ অপরাহ্ণ | সোমবার, ০৪ এপ্রিল ২০২২

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০ 
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com