|

Advertisement
×

অস্বাভাবিক হারে দর বাড়ায় শোকজ

বুধবার, ০৬ নভেম্বর ২০২৪   প্রিন্ট   ১৮৫ বার পঠিত

অস্বাভাবিক হারে দর বাড়ায় শোকজ

শেয়ারবাজারে তালিকাভুক্ত মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়ার কারণে কোম্পানিটিকে শোকজ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিক হারে বৃদ্ধির কারণ জানতে ডিএসই কর্তৃপক্ষ কোম্পানিটির কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠায়।

ডিএসইর চিঠির উত্তরে কোম্পানিটির পক্ষ থেকে ৫ নভেম্বর জানিয়েছে, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ২৮ অক্টোবর মেঘনা পেট ইন্ডাস্ট্রিজরে শেয়ার দাম ছিল ২১ টাকা ৭০ পয়সায়। যা ৫ নভেম্বর লেনদেন শেষে ক্লোজিং দাম হয়েছে ৩০ টাকা ৪০ পয়সায়। কোম্পানিটির শেয়ার দাম এভাবে বাড়াকে অস্বাভাবিক মনে করছে ডিএসই।

 

Facebook Comments Box

Posted ০২:১৭ অপরাহ্ণ | বুধবার, ০৬ নভেম্বর ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com