নিজস্ব প্রতিবেদক
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ প্রিন্ট ২০ বার পঠিত
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) নাম, লোগো ও পরিচয় ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে দুটি ভুয়া সার্কুলার প্রচারের ঘটনায় সতর্ক করেছে কর্তৃপক্ষ।
আইডিআরএর জনসংযোগ বিভাগ থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রচারিত ওই দুটি সার্কুলার সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য। এগুলো আইডিআরএ থেকে জারি করা হয়নি।
গণবিজ্ঞপ্তিতে জনসাধারণ, বীমা গ্রাহক, বীমা প্রতিষ্ঠান, গণমাধ্যমকর্মী এবং সংশ্লিষ্ট সবাইকে এ ধরনের ভুয়া নথি ও বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, আইডিআরএর কোনো নির্দেশনা, সার্কুলার বা গণবিজ্ঞপ্তির সত্যতা যাচাইয়ের ক্ষেত্রে অনুমোদিত ও সরকারি যোগাযোগমাধ্যম অনুসরণ করতে হবে।
গণমাধ্যমকর্মীদের উদ্দেশে বলা হয়েছে, আইডিআরএ-সংক্রান্ত কোনো তথ্য, নির্দেশনা বা সার্কুলার প্রকাশ ও প্রচারের আগে সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে তথ্যের যথার্থতা যাচাই করতে হবে।

গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আইডিআরএর নাম ব্যবহার করে জাল ও বিভ্রান্তিকর নথি প্রচারের বিষয়টি কর্তৃপক্ষ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। বিষয়টি ইতোমধ্যে তদন্তাধীন রয়েছে।
জড়িত ব্যক্তি বা গোষ্ঠীকে শনাক্ত করে তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলমান রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এ অবস্থায় সবাইকে ভুয়া তথ্য ও জাল নথি প্রচার থেকে বিরত থাকার পাশাপাশি যেকোনো তথ্য প্রচারের আগে তা যাচাই করার আহ্বান জানিয়েছে আইডিআরএ।
Posted ০৭:৩২ অপরাহ্ণ | বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com