|

Advertisement
×
বৃহস্পতিবারই নতুন সদস্য নিয়োগের সম্ভাবনা

আইডিআরএর সদস্য পদ ছাড়লেন ফজলুল হক

বুধবার, ১২ আগস্ট ২০২৬   প্রিন্ট   ৪৩ বার পঠিত

আইডিআরএর সদস্য পদ ছাড়লেন ফজলুল হক

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সদস্য (প্রশাসন) মো. ফজলুল হক পদত্যাগ করেছেন। বুধবার তিনি তাঁর পদত্যাগপত্র অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে জমা দিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ফজলুল হক আইডিআরএর সদস্য (প্রশাসন) হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি চলতি বছরের এপ্রিল থেকে জুন পর্যন্ত সংস্থাটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বও পালন করেন। তৎকালীন চেয়ারম্যান ড. এম আসলাম আলমের পদত্যাগের পর সরকার তাঁকে আর্থিক ক্ষমতাসহ চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব দিয়েছিল।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ফজলুল হকের পদত্যাগের ফলে আইডিআরের সদস্য (প্রশাসন) পদটি আবার শূন্য হচ্ছে। এ পদে নতুন সদস্য নিয়োগের প্রক্রিয়াও ইতোমধ্যে এগিয়েছে। সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবারই একই পদে নতুন সদস্য নিয়োগের অনুমোদন হতে পারে অথবা নিয়োগ চূড়ান্ত হতে পারে।

আইডিআরের জন্য বিষয়টি তাৎপর্যপূর্ণ। কারণ প্রশাসন সদস্যের পদটি সংস্থার মানবসম্পদ, প্রশাসনিক ব্যবস্থাপনা ও অভ্যন্তরীণ সমন্বয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। একই সময়ে বীমা খাতে অনাদায়ী দাবি পরিশোধ, দুর্বল কোম্পানির ওপর নিয়ন্ত্রণ জোরদার এবং নিয়ন্ত্রক সংস্থার সংস্কার নিয়ে আইডিআরএতে একাধিক গুরুত্বপূর্ণ কার্যক্রম চলছে।

উল্লেখ্য, মো. ফজলুল হক সাবেক অতিরিক্ত সচিব। ২০২৪ সালের ডিসেম্বরে তাঁকে আইডিআরের সদস্য (প্রশাসন) হিসেবে নিয়োগ দেওয়া হয়।#

Facebook Comments Box

Posted ১১:০৩ অপরাহ্ণ | বুধবার, ১২ আগস্ট ২০২৬

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com