নিজস্ব প্রতিবেদক
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ প্রিন্ট ৭০ বার পঠিত
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সদস্য (নন-লাইফ) মোহাম্মদ আবু বকর সিদ্দিক পদত্যাগ করেছেন।
রোববার আর্থিক প্রতিষ্ঠান বিভাগে তিনি এ পদত্যাগপত্র জমা দেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
তবে তার পদত্যাগের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
২০২৪ সালের ৩ ডিসেম্বর আইডিআরএর সদস্য (নন-লাইফ) হিসেবে নিয়োগ পান আবু বকর সিদ্দিক। এর আগে তিনি মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) ছিলেন।
এর আগে আইডিআরএর সদস্য (প্রশাসন) ফজলুল হক এবং সদস্য (আইন) তানজিনা ইসলামও পদত্যাগ করেন।
ফলে স্বল্প সময়ের ব্যবধানে নিয়ন্ত্রক সংস্থাটির তিন সদস্যের পদত্যাগের ঘটনা ঘটল।
Posted ০৪:৫০ অপরাহ্ণ | রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com