|

Advertisement
×

আগামীকাল পুঁজিবাজারে লেনদেন বন্ধ

শনিবার, ১৪ মে ২০২২   প্রিন্ট   ৩৮৯ বার পঠিত

আগামীকাল পুঁজিবাজারে লেনদেন বন্ধ

বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে রোববার (১৫ মে) ব্যাংক ও পুঁজিবাজারের লেনদেন ও দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চিফ অপারেটিং অফিসার ও মুখপাত্র সাইফুর রহমান মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন। একই তথ্য জানান, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ভারপ্রাপ্ত এমডি গোলাম ফারুক।

তারা বলেন, দেশে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব বৌদ্ধ পূর্ণিমা যথাযথ মর্যাদায় পালিত হয়। তাই দিনটি উদযাপনের জন্য রোববার লেনদেন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন সরকারি ছুটি, ফলে ব্যাংক বন্ধ থাকে।

পুঁজিবাজারের পাশাপাশি দিবসটি উপলক্ষে ব্যাংক-বীমাসহ দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং আদালতের কার্যক্রম বন্ধ থাকবে। ১৬ মে যথারীতি লেনদেন চলবে পুঁজিবাজারে।

Facebook Comments Box

Posted ০৫:৩৬ অপরাহ্ণ | শনিবার, ১৪ মে ২০২২

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com