|

Advertisement
×

আজ পুঁজিবাজারে লেনদেন বন্ধ

সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩   প্রিন্ট   ৬৭১ বার পঠিত

আজ পুঁজিবাজারে লেনদেন বন্ধ

খ্রিস্ট ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’ আজ। এ উপলক্ষ্যে আজ সোমবার, ২৫ ডিসেম্বর সরকারী ছুটি। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বন্ধ থাকবে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজ বড়দিন উপলক্ষ্যে দেশের সব সরকারি-বেসরকারি ব্যাংক-বীমা, আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। একই সাথে দেশের দুই পুঁজিবাজারও বন্ধ থাকবে। পুঁজিবাজারে কোনো লেনদেন হবে না।

আগামীকাল মঙ্গলবার ২৬ ডিসেম্বর থেকে আগের নিয়মে পুঁজিবাজারে লেনদেন চলবে।

 

Facebook Comments Box

Posted ০৯:৩৭ পূর্বাহ্ণ | সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com