নিজস্ব প্রতিবেদক
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ প্রিন্ট ১২ বার পঠিত
খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও প্যাকেজিং প্রযুক্তিবিষয়ক তিন দিনব্যাপী ১১তম বাপা ফুডপ্রো ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৬ শেষ হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) হল-৪-এ সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় এবারের আয়োজন।
১০ সেপ্টেম্বর শুরু হওয়া প্রদর্শনীতে ২৭ দেশের দুই শতাধিক ব্র্যান্ড অংশ নেয়। এতে দেড় শতাধিক বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের উদ্যোক্তা অংশ নেন। তিন দিনে ২০ হাজারের বেশি দর্শনার্থী মেলায় এসেছেন বলে জানিয়েছে আয়োজকরা।
প্রদর্শনীতে খাদ্য প্রক্রিয়াজাতকরণ, ফিলিং, প্যাকেজিং, কোডিং ও মার্কিং, লেবেলিং, মান পরিদর্শন, গুদামজাতকরণ, কোল্ড চেইন ও লজিস্টিকসের আধুনিক প্রযুক্তি প্রদর্শন করা হয়। পাশাপাশি ছিল কারিগরি অধিবেশন, সেমিনার ও ব্যবহারিক কার্যক্রম।
বাংলাদেশ অ্যাগ্রো-প্রসেসরস অ্যাসোসিয়েশন (বাপা) ও রেইনবো এক্সিবিশন অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সার্ভিসেস লিমিটেড যৌথভাবে এ প্রদর্শনীর আয়োজন করে।
সমাপনী অনুষ্ঠানে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ বলেন, দেশের ব্যবসা-বাণিজ্যে নতুন সুযোগ তৈরি হচ্ছে। সরকার নীতিগত সহায়তার মাধ্যমে বেসরকারি উদ্যোক্তাদের পাশে থাকবে।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মো. জহিরুল ইসলাম বলেন, খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতের উন্নয়নে নীতিগত সীমাবদ্ধতা দূর করার পাশাপাশি সরকারি বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় আরও কার্যকর করতে হবে। এ খাতের জন্য সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণের ওপরও গুরুত্ব দেন তিনি।
বাপার সভাপতি মাহবুব আনাম বলেন, দেশের কৃষিপণ্য ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতের উন্নয়নে প্রদর্শনীটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। নতুন প্রযুক্তির সঙ্গে উদ্যোক্তাদের পরিচিত করার পাশাপাশি বিনিয়োগ, উৎপাদন ও রপ্তানি বাড়াতেও এ আয়োজন সহায়ক হবে।
Posted ০৯:০০ অপরাহ্ণ | শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com