|

Advertisement
×
প্রথম পুরস্কার ৬ লাখ টাকা

আজ প্রাইজবন্ড ড্র

রবিবার, ০২ নভেম্বর ২০২৫   প্রিন্ট   ২৩২ বার পঠিত

আজ প্রাইজবন্ড ড্র

আজ (২ নভেম্বর) ১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১২১তম ড্র অনুষ্ঠিত হবে। ড্রয়ে প্রথম পুরস্কার বিজয়ী ৬ লাখ টাকা পাবেন। প্রাইজবন্ড সরকার চালু করেছে সমাজের সব শ্রেণির মানুষের মধ্যে সঞ্চয় প্রবণতা বৃদ্ধির জন্য। এটি যে কোনো সময় কেনা ও ভাঙানো যায়।

পুরস্কারের বণ্টন নিম্নরূপ:
প্রথম পুরস্কার: ৬ লাখ টাকা
দ্বিতীয় পুরস্কার: ৩ লাখ ২৫ হাজার টাকা
তৃতীয় পুরস্কার: ১ লাখ টাকা
চতুর্থ পুরস্কার: ৫০ হাজার টাকা
পঞ্চম পুরস্কার: ১০ হাজার টাকা

ড্রয়ের জন্য নির্ধারিত তারিখ থেকে ৬০ দিন আগে বিক্রি হওয়া বন্ডগুলোই নির্বাচনের আওতায় আসে। এছাড়া আয়কর আইন ২০২৩-এর ১১৮ ধারা অনুযায়ী, প্রাইজবন্ডের পুরস্কারের অর্থ থেকে ২০ শতাংশ উৎসে কর কর্তন করা হবে।

প্রাইজবন্ডের ড্র সাধারণত বছরের ৩১ জানুয়ারি, ৩০ এপ্রিল, ৩১ জুলাই ও ৩১ অক্টোবর অনুষ্ঠিত হয়। নির্ধারিত তারিখে সরকারি বা সাপ্তাহিক ছুটি থাকলে পরবর্তী কার্যদিবসে ড্র অনুষ্ঠিত হয়।

 

Facebook Comments Box

Posted ০৩:২৩ অপরাহ্ণ | রবিবার, ০২ নভেম্বর ২০২৫

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com