বিবিএ নিউজ.নেট
শনিবার, ০৯ অক্টোবর ২০২১ প্রিন্ট ১৭২৩ বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি আনোয়ার গ্যালভানাইজিং সমাপ্ত হিসাব বছরের জন্য ৩০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ২০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ বোনাস ডিভিডেন্ড।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৩ টাকা ৯২ পয়সা। আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ২ টাকা ০৩ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য হয়েছে ১৩ টাকা ৩১ পয়সা। আগের বছর ছিল ১০ টাকা ৮৫ পয়সা।
আগামী ১২ জানুয়ারি কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৮ নভেম্বর।
Posted ০৭:৩৯ অপরাহ্ণ | শনিবার, ০৯ অক্টোবর ২০২১
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন