Ad
x

ইউএস ট্রেড শোতে পুরস্কার পেলো ইসলামী ব্যাংক

বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২০   প্রিন্ট   ৪২৪ বার পঠিত

ইউএস ট্রেড শোতে পুরস্কার পেলো ইসলামী ব্যাংক

আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের আয়োজনে ২৭ থেকে ২৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ‘ইউএস ট্রেড শো ২০২০’-এ সমৃদ্ধ স্টল স্থাপনের জন্য পুরস্কার পেয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ডেপুটি চিফ অব মিশন জোয়েন ওয়াগনার ও আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের সভাপতি সৈয়দ এরশাদ আহমেদ ২৭ ফেব্রুয়ারি ইসলামী ব্যাংকের স্টল উদ্বোধন করেন।

বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার ২৯ ফেব্রুয়ারি ইসলামী ব্যাংকের স্টল পরিদর্শন করে নান্দনিকতার ভুয়সী প্রশংসা করেন।

রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এ ট্রেড শোতে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যিক সম্পর্কযুক্ত ৭৮টি স্টলের মাধ্যমে দেশীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের পণ্য ও সেবা প্রদর্শন করা হয়।

ছবিতে ক্রেস্ট হাতে ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলম, অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খান এবং ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া।

Facebook Comments Box

Posted ১১:৪২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com