|

Advertisement
×

ইনটেকের আর্থিক প্রতিবেদন প্রকাশ

বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩   প্রিন্ট   ২১৯ বার পঠিত

ইনটেকের আর্থিক প্রতিবেদন প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইনটেক লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

বুধবার (২৯ মার্চ) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ,২২) কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২২ পয়সা। গত বছর একই সময়ে ০.১ পয়সা আয় হয়েছিল।

এদিকে হিসাববছরের তিন প্রান্তিক তথা ৯ মাসে (এপ্রিল’২২-ডিসেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ৫৪ পয়সা হয়েছে। গত বছরের একই সময়ে শেয়ার প্রতি ১৯ পয়সা আয় হয়েছিল।

গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১ টাকা ১৩ পয়সা।

দ্বিতীয় প্রান্তিক : দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি লোকসান করেছে ২৮ পয়সা। আগের বছর কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ১০ পয়সা।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০১:৫৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com