বিবিএনিউজ.নেট
রবিবার, ১২ জানুয়ারি ২০২০ প্রিন্ট ৬২২ বার পঠিত
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের তিন দিনব্যাপী ব্যবসায় উন্নয়ন সম্মেলনের সমাপনী অধিবেশন আজ রোববার হোটেল রয়েল টিউলিপ সী পার্ল বীচ রির্সোট, কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন এফসিএ-এফসিএমএ সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ইঞ্জিনিয়ার আব্দুল মতিন। অনুষ্ঠানে অডিট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মান এফসিএ, পরিচালক মো. জয়নাল আবেদীন, সৈয়দ আবু আসাদ, মো. কামরুল হাসান, প্রফেসর ড. মো. সালেহ জহুর ও মো. নাছির উদ্দিন এফসিএমএ এবং শরিয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুস সামাদ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা ও মুহাম্মদ কায়সার আলী, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর, প্রধান কার্যালয়ের উর্ধ্বতন নির্বাহী, জোনপ্রধান ও ৩৫৭টি শাখার ব্যবস্থাপকগণ অংশ নেন।
Posted ০১:৪৬ অপরাহ্ণ | রবিবার, ১২ জানুয়ারি ২০২০
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com