বিবিএনিউজ.নেট
বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২০ প্রিন্ট ৬০৯ বার পঠিত
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ২০১৯ সালে সর্বোচ্চ বৈদেশিক রেমিট্যান্স আহরণের জন্য সেন্টার ফর এনআরবি কর্তৃক ‘গোল্ড রেমিট্যান্স অ্যাওয়ার্ড ২০২০’ লাভ করেছে।
পররাষ্ট্রমন্ত্রী ড.এ কে আবদুল মোমেন, এমপি ও প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান এর নিকট থেকে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও ইন্টারন্যাশনাল ব্যাংকিং উইংপ্রধান মো. ওমর ফারুক খান শনিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সেন্টার ফর এনআরবি আয়োজিত এক অনুষ্ঠানে এ পুরস্কার গ্রহণ করেন। এসময় ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ গোলাম রব্বানী ও সেন্টার ফর এনআরবি’র চেয়ারম্যান এম এস সেকিল চৌধুরী উপস্থিত ছিলেন।
Posted ০৩:৩৭ অপরাহ্ণ | বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২০
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com