সোমবার ২০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

ইসলামী ব্যাংক ময়মনসিংহ জোনের প্রীতিমিলনী অনুষ্ঠিত

বিবিএনিউজ.নেট

মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২০   প্রিন্ট   ৫৮৫ বার পঠিত

ইসলামী ব্যাংক ময়মনসিংহ জোনের প্রীতিমিলনী অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, ময়মনসিংহ জোন ও ইসলামী ব্যাংক অফিসার কল্যাণ সমিতির উদ্যোগে ‘প্রীতিমিলনী ও বনভোজন’ শুক্রবার জামালপুরের একটি স্থানীয় পার্কে অনুষ্ঠিত হয়।

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন জামালপুর-৫ আসনের সংসদ সদস্য মো. মোজাফফর হোসেন। অন্যদের মধ্যে অনুষ্ঠানে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. আব্দুল জব্বার ও মো. ওমর ফারুক খান উপস্থিত ছিলেন।

সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ময়মনসিংহ জোনপ্রধান ড. মুহাম্মদ সোলায়মানের সভাপতিত্বে জোনের অন্তর্গত ২০টি শাখার নির্বাহী, কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যবৃন্দ দিনব্যাপী এই প্রীতিমিলনীতে অংশগ্রহণ করেন।

Facebook Comments Box
×

Posted ১২:২১ অপরাহ্ণ | মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com