Ad
x

ইসলামী ব্যাংক ময়মনসিংহ জোনের ব্যবসা উন্নয়ন সম্মেলন

শনিবার, ০৬ জুলাই ২০১৯   প্রিন্ট   ৬৭৬ বার পঠিত

ইসলামী ব্যাংক ময়মনসিংহ জোনের ব্যবসা উন্নয়ন সম্মেলন

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ময়মনসিংহ জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন শুক্রবার ময়মনসিংহ ব্র্যাক লার্নিং সেন্টারে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও প্রধান নির্বাহী মো. মাহবুব উল আলম প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো: ইয়াহিয়া, মুহাম্মদ কায়সার আলী ও মো: আব্দুল জব্বার। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ময়মনসিংহ জোনপ্রধান ড. মুহাম্মদ সোলায়মানের সভাপতিত্বে সম্মেলনে ময়মনসিংহ জোনের ২০টি শাখার ব্যবস্থাপক ও অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মো. মাহবুব উল আলম বলেন, ইসলামী ব্যাংক বিশ্বব্যাপী স্বীকৃত শক্তিশালী ব্যাংক। কর্মকর্তাদের সততা, নিষ্ঠা ও আন্তরিক গ্রাহক সেবার মাধ্যমে ইসলামী ব্যাংক দেশের সেরা ব্যাংকের গৌরব অর্জন করতে সক্ষম হয়েছে। ইসলামী ব্যাংক সরকারের উন্নয়ন অগ্রযাত্রার সাথে মিল রেখে দারিদ্র্য দূরীকরণ, টেকসই উন্নয়ন ও আর্থিক অন্তর্ভুক্তিমূলক কার্যক্রমে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে।

ব্যাংকের বিগত ৬ মাসের ব্যবসায়িক অগ্রগতি ও সাফল্যে সন্তোষ প্রকাশ করে তিনি আন্তরিক ও উন্নত গ্রাহকসেবা প্রদানে আরো বেশি তৎপর হতে কর্মকর্তাদের নির্দেশনা দেন। ব্যাংকের অগ্রগতির ধারাকে অব্যাহত রাখতে পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য কর্মকর্তাদের জ্ঞানচর্চার উপর গুরুত্বারোপ করার তাগিদ দেন তিনি।

Facebook Comments Box

Posted ১২:৫৯ অপরাহ্ণ | শনিবার, ০৬ জুলাই ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com