মঙ্গলবার, ০৪ মে ২০২১ প্রিন্ট ৪০৬ বার পঠিত
এক কার্যদিবস দরপতনের পর আবারো উত্থানে ফিরেছে পুঁজিবাজার। আজ মঙ্গলবার পুঁজিবাজারের সব সূচক বেড়েছে। একই সঙ্গে বেড়েছে টাকার অঙ্কে লেনদেন। তবে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে।
আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৪.১১ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৫ হাজার ৫৩৫.৪৮ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াাহ সূচক ১.০৮ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২.৬৬ পয়েন্ট বেড়ে দাঁড়ায় যথাক্রমে ১ হাজার ২৪৯.২৪ পয়েন্ট এবং ২ হাজার ১১৮.৭১ পয়েন্টে।
আজ ডিএসইতে ১ হাজার ৩৫৬ কোটি ১০ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১৯৬ কোটি ২৭ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ১৫৯ কোটি ৮৩ লাখ টাকার।
ডিএসইতে অ ৩৫৫টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ১৪১টির বা ৩৯.৭২ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। শেয়ার দর কমেছে ১৪৭টির বা ৪১.৪১ শতাংশের এবং বাকি ৬৭টির বা ১৮.৮৭ শতাংশের দর অপরিবর্তিত রয়েছে।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩৭.৪৭ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১৫ হাজার ৯৯১.২৫ পয়েন্টে।
সিএসইতে আজ ২৬১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১১২টির দর বেড়েছে, কমেছে ১০৭টির আর ৪২টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৩৭ কোটি ১৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
Posted ০২:৪০ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৪ মে ২০২১
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com