বিবিএনিউজ.নেট
বুধবার, ২৫ মার্চ ২০২০ প্রিন্ট ৫৪০ বার পঠিত
এইচএসবিসি ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হলেন মো. মাহবুবুর রহমান। ব্রিটেন থেকে পরিচালিত ব্যাংকটির প্রধান নির্বাহীদের মথ্যে তিনিই প্রথম বাংলাদেশি নাগরিক। এর আগে এই দায়িত্বে ছিলেন ফ্রাঙ্কোয়েস ডি মেরিকোর্ট।
সম্প্রতি তার নিয়োগের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
২০১৬ সাল থেকে মাহবুবুর রহমান এইচএসবিসি ব্যাংকের উপ-প্রধান নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি এইচএসবিসি মালয়েশিয়া কমার্শিয়াল ব্যাংকিংয়ের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।
দুই দশকেরও বেশি সময় ধরে ব্যাংকিং পেশার সাথে যুক্ত আছেন তিনি। এই সময়ের মধ্যে বাণিজ্যিক ও কর্পোরেট ব্যাংকিং, বৈদেশিক বাণিজ্য এবং নগদ পরিচালনায বিভাগে কাজ করেছেন মাহবুবুর রহমান।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স বিভাগ থেকে স্নাতক শেষ করেছেন মাহবুবুর রহমান। পাশাপাশি হংকং ইউনিভার্সিটি অফ সাইন্স এন্ড টেকনোলজি থেকে ইএমবিএ সম্পন্ন করেছেন তিনি।
Posted ০১:০৪ অপরাহ্ণ | বুধবার, ২৫ মার্চ ২০২০
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com