|

Advertisement
×

একমি পেস্টিসাইডের আইপিও আবেদন শুরু আগামীকাল

সোমবার, ১১ অক্টোবর ২০২১   প্রিন্ট   ৮৫৮ বার পঠিত

একমি পেস্টিসাইডের আইপিও আবেদন শুরু আগামীকাল

আগামীকাল মঙ্গলবার থেকে একমি পেস্টিসাইডস লিমিটেডের প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) আবেদন জমা নেওয়া শুরু হবে। এ কার্যক্রম চলবে আগামী ১৮ অক্টোবর সোমবার পর্যন্ত। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

এর আগে গত ১৯ জুলাই পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) ৭৮৫তম সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন করে। কোম্পানিটি অভিহিত মূল্য ১০ টাকায় ৩ কোটি সাধারণ শেয়ার ইস্যু করে ৩০ কোটি টাকা সংগ্রহ করবে।

পুঁজিবাজার থেকে সংগৃহীত টাকা ফ্যাক্টরি বিল্ডিং ও অন্যান্য নির্মাণ, বৈদ্যুতিক যন্ত্রপাতি স্থাপন, নতুন যন্ত্রপাতি ও সরঞ্জাম ক্রয়, আইপিওর ব্যয় ইত্যাদিতে কাজে খরচ করবে।

উল্লেখ্য আইপিওতে আসার পরবর্তী চার বছরে লভ্যাংশ হিসেবে কোনো বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না কোম্পানিটি।

২০২০ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময়ের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ৪৮ পয়সা। পুনর্মূল্যায়ন ছাড়া নেট অ্যাসেটভ্যালু হয়েছে ১৬ টাকা ৬৮ পয়সা। এর ইস্যু ম্যানেজারের দায়িত্বে রয়েছে শাহজালাল ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৩:৫০ অপরাহ্ণ | সোমবার, ১১ অক্টোবর ২০২১

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com