অনলাইন ডেস্ক
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ প্রিন্ট ২০৭ বার পঠিত
৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এক্সিম ব্যাংক লিমিটেড। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা যায়, আলোচ্য অর্থবছরে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৩৩ পয়সা। আগের অর্থবছরের ইপিএস ছিল ২ টাকা ৫৭ পয়সা।
আলোচ্য অর্থবছরে ব্যাংকটির এককভাবে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ২৩ পয়সা। আগের অর্থবছরের ইপিএস ছিল ২ টাকা ৪৭ পয়সা।
৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩ টাকা।
আগামী ২৪ জুন বেলা ১১টায় ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৬ মে।
Posted ০১:৩৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন