নিজস্ব প্রতিবেদক
সোমবার, ২২ এপ্রিল ২০২৪ প্রিন্ট ৪৭৬ বার পঠিত
পুঁজিবাজারের ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি এক্সিম ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ ২০২৩ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ২৪ জুন। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৬ মে।
সমাপ্ত হিসাব বছরের কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২.৩৩ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা ছিল ২.৫৭ টাকা।
আলোচ্য হিসাব বছরের কোম্পানির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৫.৯৫ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির ঋণাত্বক এনওসিএফপিএ ছিল ১৩.২০ টাকা।
আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩ টাকা। আগের বছর একই সময় যার পরিমাণ ছিল ২২.০২ টাকা।
Posted ০৮:১০ অপরাহ্ণ | সোমবার, ২২ এপ্রিল ২০২৪
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন