শনিবার ৩০ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

এখন থেকে পুঁজিবাজারে বিনিয়োগকারীরা আরও বেশি তথ্য পাবেন : খন্দকার রাশেদ মাকসুদ

বুধবার, ০১ জানুয়ারি ২০২৫   প্রিন্ট   ২১২ বার পঠিত

এখন থেকে পুঁজিবাজারে বিনিয়োগকারীরা আরও বেশি তথ্য পাবেন : খন্দকার রাশেদ মাকসুদ

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বলেছেন, এখন থেকে বিনিয়োগকারীরা আরও বেশি তথ্য পাবেন এবং আরও ভালো বিনিয়োগ পরিকল্পনা করতে পারবেন। গতকাল দুপুরে রাজধানীর আগারগাঁওস্থ বিএসইসি ভবনে ‘এক্সচেঞ্জ সমূহের ওয়েবসাইটে তালিকাভুক্ত কোম্পানি সমূহের আর্থিক বিবরণীর সাবমিশন স্ট্যাটাস সংক্রান্ত তথ্যাদি প্রকাশ’ উদ্বোধন করে তিনি এ কথা বলেন। এই কার্যক্রমকে প্রথম ধাপ উল্লেখ করে পরবর্তীতে এই ক্ষেত্রে আরো উন্নয়ন করা হবে বলেও তিনি জানান।

তিনি বলেন, বর্তমানের চতুর্থ শিল্পবিপ্লবের যুগে তথ্য একটা প্রধান চালিকা শক্তি হিসেবে বিদ্যামান। আমরা তথ্যের অবাধ প্রবাহ বৃদ্ধি করে শেয়ারবাজারের সাধারণ বিনিয়োগকারীসহ সংশ্লিষ্ট সকলের কছে তথ্য প্রবাহ বা তথ্য প্রাপ্তি নিশ্চিতে কাজ করছি। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

খন্দকার রাশেদ মাসসুদ বলেন, আগামীতে উক্ত কার্যক্রমের মাধ্যমে শেয়ারবাজারের বিনিয়োগকারীরা উপকৃত হবেন এবং দেশের শেয়ারবাজারে এটি সুফল বয়ে আনবে। শেয়ারবাজারের তালিকাভুক্ত কোম্পানিসমূহের আর্থিক বিবরণীর সাবমিশন স্ট্যাটাস সংক্রান্ত তথ্যাদি বিনিয়োগকারীদের বিনিয়োগ পরিকল্পনায় কাজে আসার পাশাপাশি শেয়ারবাজার বিষয়ক গবেষণা কিংবা রিপোর্টিংয়েও কাজে আসবে। একই সাথে বিএসইসি এবং এক্সচেঞ্জসমূহের বাজার মনিটরিংসহ অন্যান্য কাজেও উক্ত তথ্যাদি কাজে আসবে। দেশের শেয়ারবাজারের উন্নয়ন ও কল্যাণের স্বার্থে আগামীতেও এ ধরণের আরো অনেক কার্যক্রম ও উদ্যোগ পরিচালিত হবে। তিনি বলেন, দেশের দুই এক্সচেঞ্জ সমূহের ওয়েবসাইটের মাধ্যমে তালিকাভুক্ত কোম্পানিসমূহের আর্থিক বিবরণীর সাবমিশন স্ট্যাটাস সংক্রান্ত তথ্যাদি প্রকাশের কার্যক্রম খুবই ভালো একটি উদ্যোগ।

উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (ডিএসই ও সিএসই) শীর্ষ কর্মকর্তারা বক্তব্য রাখেন। এ সময় ডিএসইর পক্ষ থেকে জানানো হয়, ওয়েবসাইটের মাধ্যমে তালিকাভুক্ত কোম্পানিসমূহের আর্থিক বিবরণীর সাবমিশন স্ট্যাটাস সংক্রান্ত তথ্যাদি প্রকাশের ক্ষেত্রে শুধু ডিএসইর ওয়েবসাইটেই লক্ষাধিক নতুন তথ্য দেওয়া হয়েছে।

Facebook Comments Box

Posted ০৯:০১ অপরাহ্ণ | বুধবার, ০১ জানুয়ারি ২০২৫

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com