রবিবার ৩১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

এনআরবি গ্লোবাল ব্যাংকের নাম পরিবর্তন করে ইসলামী ব্যাংকিং শুরু

বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০   প্রিন্ট   ১৩২৪ বার পঠিত

এনআরবি গ্লোবাল ব্যাংকের নাম পরিবর্তন করে ইসলামী ব্যাংকিং শুরু

নতুন বছরের শুরু থেকে পূর্ণাঙ্গ শরিয়াহিভত্তিক ইসলামিক ব্যাংকিং কার্যক্রম শুরু করছে এনআরবি গ্লোবাল ব্যাংক। একই সঙ্গে ব্যাংকটির নাম পরিবর্তন করে গ্লোবাল ইসলামী ব্যাংক করা হচ্ছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ ব্যাংকের অনুমোদনক্রমে ইতোমধ্যেই ব্যাংকটি সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। নতুন বছরের প্রথম দুদিন সরকারি ছুটি থাকায় ৩ জানুয়ারি থেকে পূর্ণাঙ্গ শরিয়াভিত্তিক ইসলামিক ব্যাংকিং শুরু করবে ব্যাংকটি।

২০১৩ সালে এনআরবি গ্লোবাল ব্যাংক চতুর্থ প্রজন্মের ব্যাংক হিসেবে যাত্রা করে। অন্যান্য ব্যাংকিং অভিজ্ঞতার মাধ্যমে ইতোমধ্যে ব্যাংকটি গ্রাহকদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। বর্তমানে দেশজুড়ে ব্যাংকটির ৮০টি শাখা, ২৫টি উপশাখা এবং ৭৮টি এটিএম বুথ রয়েছে।

Facebook Comments Box

Posted ০২:৫৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com