সোমবার ২৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

এনভয় টেক্সটাইলের বন্ড অনুমোদন

সোমবার, ২৩ মে ২০২২   প্রিন্ট   ৪৩১ বার পঠিত

এনভয় টেক্সটাইলের বন্ড অনুমোদন

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এনভয় টেক্সটাইল লিমিটেডকে ২০০ কোটি টাকার জিরো কুপন বন্ড ছাড়ার অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।

সোমবার (২৩ মে) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়।

কমিশন সভার বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজকের সভায় এনভয় টেক্সটাইল লিমিটেডের ২০০ কোটি টাকার অভিহিত মূল্যের নন-কনভার্টেবল, ফুললি রিডেমেবল, আনসিকিউরড জিরো কুপন বন্ডের প্রস্তাব অনুমোদন করেছে কমিশন। বন্ডটির ডিসকাউন্ট রেট ৬ দশমিক ৫০ শতাংশ থেকে ৮ শতাংশ। এটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে। এ বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ২০ লাখ টাকা। প্রতি লটে ১০টি বন্ড থাকবে।

বন্ডের মাধ্যমে উত্তোলন করা অর্থ দিয়ে এনভয় টেক্সটাইলের পাওয়ার প্ল্যান্টের যন্ত্রপাতি কেনা এবং ঋণ পুনঃঅর্থায়ন করা হবে। এ বন্ডের ন্যূনতম সাবস্ক্রিপশন ব্যক্তি পর্যায়ে ২০ লাখ টাকা এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে ১ কোটি টাকা।

এনভয় টেক্সটাইলের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড এবং লিড অ্যারেঞ্জার হিসেবে কাজ করছে এনডিবি ক্যাপিটাল লিমিটেড।

Facebook Comments Box

Posted ০৬:১৬ অপরাহ্ণ | সোমবার, ২৩ মে ২০২২

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com