|

Advertisement
×

এনভয় টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা

সোমবার, ১২ অক্টোবর ২০২০   প্রিন্ট   ৫৬৩ বার পঠিত

এনভয় টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা

শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত এনভয় টেক্সটাইল লিমিটেডের পরিচালনা পর্ষদ। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ৩০ জুন ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করেছে।
সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৬৩ পয়সা।
৩০ জুন, ২০২০ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪০ টাকা ৫৭ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৫ নভেম্বর।

Facebook Comments Box

Posted ০৭:৩৫ অপরাহ্ণ | সোমবার, ১২ অক্টোবর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com