|

Advertisement
×

রামগড় ৪৩,বিজিবির অধীন ফটিকছড়ির সীমান্তে বিজিবির নতুন বিওপি ‘রহমতপুর’

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬   প্রিন্ট   ৩৪ বার পঠিত

রামগড় ৪৩,বিজিবির অধীন ফটিকছড়ির সীমান্তে বিজিবির নতুন বিওপি ‘রহমতপুর’

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সীমান্তবর্তী রহমতপুর এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নতুন বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি) ‘রহমতপুর’ উদ্বোধন করা হয়েছে। সীমান্তে নজরদারি বাড়ানো এবং চোরাচালান, মাদক, মানব পাচার ও অবৈধ অস্ত্রের পাচার ঠেকাতে এই বিওপি স্থাপন করা হয়েছে।
আজ বুধবার ২ সেপ্টেম্বর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিওপিটির উদ্বোধন করেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। এ সময় চট্টগ্রাম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ, পিবিজিএম, বিজিএম, পিএসসি, বিজিবির অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন), অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন ও প্রশিক্ষণ), গুইমারা সেক্টর কমান্ডার ও রামগড় ব্যাটালিয়নের (৪৩ বিজিবি) অধিনায়কসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে রহমতপুর এলাকায় নতুন এই বিওপি স্থাপন করা হয়েছে। এর ফলে ওই এলাকায় বিজিবির টহল ও নজরদারি বাড়বে। সীমান্ত দিয়ে চোরাচালান, মানব পাচার, মাদক ও অবৈধ অস্ত্রের পাচারসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার সুযোগ তৈরি হবে।
রামগড় ব্যাটালিয়নের (৪৩ বিজিবি) দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ নিয়ে বিজিবির স্থায়ী উপস্থিতি আরও বাড়ল। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, নতুন বিওপি চালু হওয়ায় সীমান্তের দুর্গম এলাকাগুলোতে নজরদারি ও টহল কার্যক্রম আরও কার্যকর হবে।
বিজিবি সূত্র জানায়, ১৭৯৫ সালে ৪৪৮ জন সৈনিক নিয়ে তৎকালীন ‘রামগড় লোকাল ব্যাটালিয়ন’ গঠনের মধ্য দিয়ে এ অঞ্চলে সীমান্তরক্ষার কার্যক্রম শুরু হয়। পরবর্তী সময়ে বিভিন্ন পরিবর্তনের মধ্য দিয়ে গড়ে ওঠা রামগড় ব্যাটালিয়ন বর্তমানে সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে কাজ করছে।
নতুন বিওপি স্থাপনের ফলে ফটিকছড়ির সীমান্ত এলাকায় বিজিবির টহল ও অভিযান পরিচালনা আরও সহজ হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Facebook Comments Box

Posted ০৭:৫৪ অপরাহ্ণ | বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com