Ad
x

এবি ব্যাংকের এএমডি হলেন সাজ্জাদ হুসাইন

বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২০   প্রিন্ট   ৬৩২ বার পঠিত

এবি ব্যাংকের এএমডি হলেন সাজ্জাদ হুসাইন

এবি ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে সাজ্জাদ হুসাইন পদোন্নতি লাভ করেছেন।

সাজ্জাদ হুসাইন উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) অপারেশনস ও চিফ রিস্ক অফিসার হিসেবে ২০১৪ সালে এবি ব্যাংকে যোগদান করেন। তিনি দেশ-বিদেশে বিভিন্ন স্থানীয় ও বহুজাতিক বাণিজ্যিক ব্যাংকে কাজ করেছেন।

সাজ্জাদ হুসাইন ১৯৮৪ সালে আমেরিকান এক্সপ্রেস ব্যাংক লিমিটেডে (বাংলাদেশ) ক্রেডিট অপারেশনস (লোন অ্যাডমিনিস্ট্রেশন) বিভাগের প্রধান হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি ১৪ বছর ধরে বিভিন্ন পদে কাজ করেছেন এবং সর্বশেষ একই ব্যাংকে সিনিয়র ডিরেক্টর ও কান্ট্রি অপারেশনস অফিসার হিসেবে নিয়োজিত ছিলেন।

১৯৯৮ থেকে ২০০৫ সাল পর্যন্ত আমেরিকান এক্সপ্রেস ব্যাংকের নিউইয়র্ক শাখার অপারেশন কনসালট্যান্ট এবং পরে মিয়ামি শাখার ম্যানেজার অপারেশনস হিসেবে দায়িত্ব পালন করেন।

Facebook Comments Box

Posted ০৩:১২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com