|

Advertisement
×

এম.এল ডাইং ব্যবসা সম্প্রসারণে জমি কিনেছে

বুধবার, ০৩ জুন ২০২০   প্রিন্ট   ৭৬৭ বার পঠিত

এম.এল ডাইং ব্যবসা সম্প্রসারণে জমি কিনেছে

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এম.এল ডাইং ব্যবসা সম্প্রসারণের জন্য জমি কিনেছে। কোম্পানিটি ইতিমধ্যে ১ একর এবং ৫৬.২৭ ডেসিমেল জমি কিনেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটির জমি কিনতে রেজিস্ট্রেশন ও অন্যান্য খরচসহ ২ কোটি ৫৬ লাখ ২২ হাজার ৭৫০ টাকা ব্যয় হয়েছে। এম.এল ডাইং গাজীপুরের সদরে স্পিনিং ইউনিট সম্প্রসারণের জন্য জমি কিনেছে।

এর আগে কোম্পানির ১৮তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডাররা জমি কেনার বিষয়ে সম্মতি দিয়েছে।

Facebook Comments Box

Posted ০১:১২ অপরাহ্ণ | বুধবার, ০৩ জুন ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com