|

Advertisement
×

এলআর গ্লোবালের ৪ কর্মকর্তাকে ৫৯ কোটি টাকা জরিমানা

বুধবার, ১৬ জুলাই ২০২৫   প্রিন্ট   ৪১৩ বার পঠিত

এলআর গ্লোবালের ৪ কর্মকর্তাকে ৫৯ কোটি টাকা জরিমানা

মিউচুয়াল ফান্ডের তহবিল অ-তালিকাভুক্ত কোম্পানির শেয়ারে বিনিয়োগ করার দায়ে সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এলআর গ্লোবাল অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির ৪ কর্মকর্তাকে ৫৯ কোটি টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও ১ কোটি টাকা জরিমানা করা হয়েছে কোম্পানিটিকে। অনলাইন পত্রিকা বিডিনিউজটুয়েন্টিফোরে বিনিয়োগে অনিয়মের অভিযোগে এই জরিমানা করা হয়েছে।

গতকাল (১৫ জুলাই) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এই জরিমানা করেছে।ব্যাংক লোন

বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

এলআর গ্লোবালের কর্মকর্তাদের মধ্যে কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান বিনিয়োগ কর্মকর্তা রিয়াজ ইসলামকে ৫০ কোটি টাকা, পরিচালক ও ইনভেস্টমেন্ট অ্যাপ্রাইজাল কমিটির সদস্য জর্জ স্টক সিপিএ’কে ৪ কোটি টাকা, কোম্পানির হেড অব লিগ্যাল মনোয়ার হোসেনকে ৪ কোটি টাকা এবং প্রধান অর্থ কর্মকর্তা রোনাল্ড মিকিকে ১ কোটি টাকা জরিমানা করা হয়।

অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ, তারা বিধিবহির্ভূতভাবে এলআর গ্লোবাল পরিচালিত মেয়াদি মিউচুয়াল ফান্ড ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, গ্রিনডেল্টা মিউচুয়াল ফান্ড, এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচুয়াল ফান্ড, এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড, এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড ও মার্কেন্টাইল ব্যাংক মিউচুয়াল ফান্ড থেকে ৪৯ কোটি টাকা বিনিয়োগ করেন। বিডিনিউজের ১০০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ার ১২ হাজার ৫০০ টাকা করে কেনা হয়।

Facebook Comments Box

Posted ০৮:১২ অপরাহ্ণ | বুধবার, ১৬ জুলাই ২০২৫

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com