নিজস্ব প্রতিবেদক:
সোমবার, ১০ এপ্রিল ২০২৩ প্রিন্ট ২২৫ বার পঠিত
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এশিয়া ইন্স্যুরেন্সের ১১ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ১১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। অর্থাৎ প্রতিটি শেয়ারের বিপরীতে এক টাকা ১০ পয়সা করে পাবেন বিনিয়োগকারীরা।
জানা যায়, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ৯ টাকা ৯ পয়সা।
এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৩ টাকা ২৯ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৬ টাকা ৮৮ পয়সা।
এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) ছিল ২৬ টাকা ৫৭ পয়সা।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ৪ টাকা ৭৩ পযসা।
এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) ছিল ৬ টাকা ৮৩ পয়সা।
আগামী ১৭ জুলাই ২০২৩ বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৮ মে ২০২৩।
উল্লেখ্য, কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত অর্থবছরের জন ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল।
Posted ০১:৪৯ অপরাহ্ণ | সোমবার, ১০ এপ্রিল ২০২৩
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com