সোমবার ২০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

এসএমই খাতের জন্য অল্প সুদে ঋণ চায় ডিসিসিআই

নিজস্ব প্রতিবেদক

মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬   প্রিন্ট   ৫৩ বার পঠিত

এসএমই খাতের জন্য অল্প সুদে ঋণ চায় ডিসিসিআই

সরকারের প্রতি এসএমই খাতের উদ্যোক্তাদের সমস্যা নিরসনে অল্পসুদে ঋণ সুবিধা প্রবর্তন ও ঋণ প্রাপ্তি নিশ্চিতকরণের দাবি জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। একইসঙ্গে তাদের জন্য ঋণ প্রাপ্তির প্রক্রিয়া সহজীকরণ, প্রণোদনা ও কর অব্যাহতি প্রভৃতি উদ্যোগ গ্রহণে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান সরকারকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সংগঠনটির সভাপতি তাসকীন আহমেদ।

আজ (মঙ্গলবার) সচিবালয়ের প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্যে সাক্ষাৎকালে ডিসিসিআই সভাপতি এই আহ্বান জানান।

তাসকীন আহমেদ বলেন, করোনা মহামারি থেকে বর্তমানের সংকটের কারণে দেশের সিএমএসএমই খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, যদিও এ খাত আমাদের মোট জিডিপিতে ৩০ শতাংশ অবদান রাখার পাশাপাশি শিল্পখাতের মোট কর্মসংস্থানের প্রায় ৮০ শতাংশ সুযোগ তৈরি করে আসছে।

এ সময় বাংলাদেশের এলডিসি উত্তরণ পিছিয়ে নিতে সরকারের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ডিসিসিআই সভাপতি বলেন, এটির বাস্তবায়নে আন্তর্জাতিক পর্যায়ের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সাথে সরকারের যোগাযোগ অব্যাহত রাখতে হবে এবং বাংলাদেশের এলডিসি উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় বিশেষকরে বেসরকারিখাতের অংশগ্রহণ ও সুপারিশ বাস্তবায়নে সরকারকে আরো উদ্যোগী হতে হবে।

বিদ্যমান জ্বালানি সংকট নিরসনে সরকারকে বেসরকারিখাতের সাথে আরও নিবিড় আলোচনার মাধ্যমে আগামীতে পরিস্থিতি মোকাবিলায় সুনির্দিষ্ট কার্যকর উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নের ওপর জোরারোপ করেন ঢাকা চেম্বারের সভাপতি।

তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার কারণে জ্বালানি সংকটের অভিঘাত মোকাবিলায় সরকার ইতোমধ্যে বেশকিছু উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে; যা অত্যন্ত সময়োপযোগী। তবে জনগণের জীবন-জীবিকা, কর্মসংস্থান, শিল্প-কারখানার উৎপাদনসহ সর্বপোরি দেশের সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রম অব্যাহত রাখার বিষয়টি অগ্রাধিকারের ভিত্তিতে বিবেচনায় রাখতে হবে।

পরে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার বলেন, জনগণের রায়ে নির্বাচিত বর্তমান সরকার দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা মেটাতে বদ্ধ পরিকর। সেই সাথে তিনি দেশের সামগ্রিক অর্থনীতি বিকাশ ও শিল্প-কারখানার কার্যক্রমকে বেগবান করতে বেসরকারিখাতের সাথে সংলাপের মাধ্যমে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলা এবং আগামী দিনের অর্থনৈতিক লক্ষ্যমাত্রা বাস্তবায়নে উদ্যোগ গ্রহণ ও কার্যকরের আশ্বাস প্রদান করেন।

ডিসিসিআইয়ের ঊর্ধ্বতন সহ-সভাপতি রাজিব এইচ চৌধুরী, সহ-সভাপতি মো. সালিম সোলায়মান এবং মহাসচিব (ভারপ্রাপ্ত) ড. একেএম আসাদুজ্জামান পাটোয়ারী এ সময় উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
×

Posted ০৪:৩৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com