নিজস্ব প্রতিবেদক
সোমবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৩ প্রিন্ট ২২৩ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওয়াইম্যাক্স ইলেক্ট্রোডের ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। কোম্পানিটি ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা যায়, ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ মার্চ অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৭ ফেব্রুয়ারি ২০২৩।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় লোকসান হয়েছে ১ টাকা ৬৫ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিলো ০৮ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১১ টাকা ৭২ পয়সা।
Posted ১২:২৪ অপরাহ্ণ | সোমবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৩
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন