Ad
x

ওয়ান ব্যাংকের বোর্ডসভা ২৮ মার্চ

মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১   প্রিন্ট   ৫৩৪ বার পঠিত

ওয়ান ব্যাংকের বোর্ডসভা ২৮ মার্চ

আগামী ২৮ মার্চ বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওয়ান ব্যাংকের বোর্ড সভা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সভায় ৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত কোম্পানিটির সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। আগের বছর কোম্পানিটি সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ নগদ এবং ৫ শতাং বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল।
ব্যাংক খাতের ‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ২০০৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এর অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে- এক হাজার কোটি টাকা এবং ৮৮৫ কোটি ৩৪ লাখ ৬০ হাজার টাকা। বর্তমানে কোম্পানিটির রিজার্ভের পরিমাণ ৭২৭ কোটি ১৭ লাখ টাকা।
তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৪ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ২১ পয়সা।
সর্বশেষ ৯ মাসে (জানুয়ারি,২০-সেপ্টেম্বর’২০) কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২১ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৬৫ পয়সা।
একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ১৮ টাকা ৯৫ পয়সা।
কোম্পানিটির ৮৮ কোটি ৫৩ লাখ ৪৬ হাজার ৪০৫টি শেয়ারের মধ্যে ৩২.০৬ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ২৮.২২ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ০.৩৯ শতাংশ বিদেশি এবং ৩৯.৩৩ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।

Facebook Comments Box

Posted ১১:২৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com