বিজ্ঞপ্তি
সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬ প্রিন্ট ১৪৩ বার পঠিত
মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র তিন দিনব্যাপী বার্ষিক সম্মেলন সম্প্রতি কক্সবাজারের লং বিচ হোটেলে অনুষ্ঠিত হয়। মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তারেক, এফসিএ-এর সভাপতিত্বে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ি ছিলেন কোম্পানির চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ, পরিচালক রিয়াজ উদ্দিন আহমেদ এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন কনসালটেন্ট অ্যান্ড হেড অব মার্কেটিং জয়নাল আবেদিন ভূঁঞা। অনুষ্ঠানে কোম্পানির ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্মেলনে আগত উন্নয়ন কর্মকর্তা ও কর্মীদের উদ্দেশ্যে প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এবং কনসালটেন্ট অ্যান্ড হেড অব মার্কেটিং গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। বক্তারা ২০২৬ সালে নির্ধারিত ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে প্রথম বর্ষ ও নবায়ন প্রিমিয়াম বৃদ্ধির পাশাপাশি তামাদি পলিসি পুনর্বহালের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। এ লক্ষ্যে উন্নয়ন কর্মকর্তা ও কর্মীরা তাদের সর্বো”চ প্রচেষ্টা অব্যাহত রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমদ তার বক্তব্যে ২০২৫ ব্যবসা বর্ষে মেঘনা লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র সার্বিক ব্যবসায়িক কর্মকান্ডে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, কোম্পানির ব্যবসা ২০২৬ সাল থেকে ধারাবাহিকভাবে সন্তোষজনক হারে বৃদ্ধি পাবে এবং এই প্রবৃদ্ধি আগামী বছরগুলোতেও অব্যাহত থাকবে। তিনি আগামী বছরে আরও বেশি সংখ্যক কর্মকর্তা-কর্মীর অংশগ্রহণে বার্ষিক সম্মেলন আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন এবং কোম্পানির ৩০ বছর পূর্তি বৃহৎ পরিসরে উদযাপনের পরিকল্পনার কথাও জানান।
প্রায় সহস্রাধিক উন্নয়ন কর্মকর্তা ও কর্মীর অংশগ্রহণে আয়োজিত এ সম্মেলনে ২০২৫ ব্যবসা বর্ষে বিভিন্ন ক্যাটাগরিতে যোগ্যতা অর্জনকারী ২৫ জন জোন ইনচার্জ ও ফিন্যান্সিয়াল অ্যাসোসিয়েট (এফএ)-কে সম্মানসূচক ক্রেস্ট ও মেডেল প্রদান করা হয়।
সম্মেলনের সমাপনী বক্তব্যে কোম্পানির মুখ্য নির্বাহী ২০২৬ সালে মেঘনা লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র ব্যবসায়িক বৃদ্ধি ও পাশাপাশি গ্রাহক আ¯’া, সেবার মান ও পেশাদারিত্ব বজায় রেখে ব্যবসা সম্প্রসারণ অব্যাহত রাখার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন।
Posted ০৬:২৪ অপরাহ্ণ | সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com