|

Advertisement
×

করোনাভাইরাসের প্রকোপের স্থগিত হলো ব্যাংক এশিয়ার এজিএম

সোমবার, ২০ এপ্রিল ২০২০   প্রিন্ট   ৬৬৫ বার পঠিত

করোনাভাইরাসের প্রকোপের স্থগিত হলো ব্যাংক এশিয়ার এজিএম

স্থগিত করা হয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক এশিয়া লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম)। নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রকোপের ফলে উদ্ভুত পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।
ব্যাংক এশিয়া সূত্রে এই তথ্য জানা গেছে।
উল্লেখ, আগামী ২৯ এপ্রিল এই এজিএম অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।নতুন সময়সূচি হলে ব্যাংক কর্তৃপক্ষ পরবর্তীতে জানিয়ে দেবে।
একদিকে সরকার ২৬ মার্চ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে, যে কারণে এজিএম আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট প্রায় সব প্রতিষ্ঠান বন্ধ। অন্যদিকে করোনা পরিস্থিতির অবনতি হচ্ছে। সব মিলিয়েই ব্যাংকটি পূর্বঘোষিত এজিএম স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

উল্লেখ, গত ২২ মার্চ ব্যাংক এশিয়ার পরিচালনা পর্ষদের সভায় ২৯ এপ্রিল বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠানের সময়সূচি চূড়ান্ত করা হয়েছিল। ওই বৈঠকে গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন ও শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়।

Facebook Comments Box

Posted ০৫:২১ অপরাহ্ণ | সোমবার, ২০ এপ্রিল ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com