|

Advertisement
×

করোনায় ১৪ হাজারেরও বেশি মৃত্যু ইতালিতে

শনিবার, ০৪ এপ্রিল ২০২০   প্রিন্ট   ৬৭১ বার পঠিত

করোনায় ১৪ হাজারেরও বেশি মৃত্যু ইতালিতে

নিঃসঙ্গ রোম শহরের কলোসিয়াম মঞ্চ

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৭৬৬ জন রোগী মারা গেছেন ইতালিতে। এ নিয়ে দেশটিতে করোনায় সাড়ে ১৪ হাজরের বেশি মানুষ মারা গেলেন; যা বিশ্বে সর্বোচ্চ। পুরো দেশই যেন পরিনত হয়েছে মৃত্যুপুরীতে।

প্রতিনিয়ত বাড়ছে এই মৃত্যুর মিছিল। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪ হাজার ৫৮৫ জনের দেহে করোনার উপস্থিতি শনাক্ত হয়েছে। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা এখন ১ লাখ ১৯ হাজার ৮৮৭ জন।

করোনার বিস্তার ঠেকাতে দুই সপ্তাহেরও বেশি সময় ধরে পুরো দেশ লকডাউন। গতকাল সে মেয়াদ আরও বাড়ানো হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে বের হতে পারছেন না।

ইতালিতে আশঙ্কাজনকভাবে করোনায় মৃত্যুহার বাড়তে থাকায় উদ্বেগ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে বিশেষজ্ঞরা বলছেন, শিগগিরই দেশটি করোনা সংক্রমণের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে। এরপরই আস্তে আস্তে এর প্রকোপ কিছুটা কমতে থাকবে।

এ পর্যন্ত বিশ্বের অন্তত ২০০টির বেশি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনা। এতে আক্রান্ত হয়েছেন ১০ লাখের বেশি মানুষ। এরমধ্যে মারা গেছেন৫৬ হাজারের বেশি। আশঙ্কাজনক অবস্থায় প্রায় ৩৯ হাজার। তবে সুস্থ হয়েছেন ২ লাখের বেশি রোগী।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০১:১৯ অপরাহ্ণ | শনিবার, ০৪ এপ্রিল ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com